দিনের শুরুতেই বন্ধ ছিল মেট্রোরেল, ভোগান্তিতে অফিসগামী যাত্রীরা 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০২৪, ০৯:৫৪আপডেট : ৩০ মে ২০২৪, ০৯:৫৪

দিনের শুরুতেই যান্ত্রিক ত্রুটির কারণে আধাঘণ্টার জন্য বন্ধ ছিল মেট্রোরেল চলাচল। এতে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী যাত্রীরা। বৃহস্পতিবার  (৩০ মে) সকাল সাড়ে ৮টায় এই ঘটনা ঘটে। পরে ৯টার দিকে চলাচল স্বাভাবিক হয়। 

খোঁজ নিয়ে জানা যায়, মিরপুর-১১ নম্বর স্টেশনে মতিঝিলগামী একটি ট্রেন বন্ধ হয়ে দাঁড়িয়েছিল। আর এসময় উত্তরাগামী ট্রেনটি মিরপুর-১০ নম্বর স্টেশনে আটকে ছিল। প্লাটফর্ম থেকে ঘোষণা করা হচ্ছিল যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রোরেল চলাচলে বিলম্ব হচ্ছে। 

এ বিষয়ে জানতে মেট্রোরেলের পরিচালনা প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কাউকে ফোনে পাওয়া যায়নি। 

এদিকে হঠাৎ ট্রেন চলাচল বন্ধ হওয়ায় স্টেশনগুলোতে যাত্রীদের ভিড় বেড়েছে। ফলে একত্রে ট্রেনে উঠা নিয়ে ভোগান্তিতে পড়তে হয়েছে। 

বিভিন্ন মেট্রোরেল স্টেশনে অপেক্ষামাণ যাত্রীরা সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ জানিয়ে বলেন, দুদিন পরপর বন্ধ হওয়ায় মেট্রোরেল ভরসা হারাচ্ছে। মেট্রোরেলে সুবিধা পাওয়ায় এখন আর সময় নিয়ে বাসা থেকে বের হতে হয় না। কিন্তু এখানেও চলাচল বন্ধ থাকলে অনেক সময় জরুরি কাজে বিঘ্ন ঘটে। 

মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে গেলে অনিশ্চয়তার মধ্যে পড়তে হয় জানিয়ে নিয়মিত যাতায়াত করা সাইফুল ইসলাম বলেন, ‘ইদানিং মেট্রোরেল বন্ধের ঘটনায় মনে ভয় ঢুকে গেছে। কারণ কখন ঠিক হবে তার নিশ্চয়তা পাওয়া যায় না। তাই মেট্রোরেলে চড়ার জন্যও সময় নিয়ে বের হওয়ার চিন্তা করতে হচ্ছে।’

/জেডএ/ইউএস/
টাইমলাইন: মেট্রোরেল
১৫ সেপ্টেম্বর ২০২৪, ২১:২১
২৪ আগস্ট ২০২৪, ১১:২৪
৩০ মে ২০২৪, ০৯:৫৪
দিনের শুরুতেই বন্ধ ছিল মেট্রোরেল, ভোগান্তিতে অফিসগামী যাত্রীরা 
সম্পর্কিত
‘সংকটের সমাধান করুন, ১৭ বছরের দোহাই আর দিয়েন না’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
কারারক্ষী ও আইনজীবীর ছদ্মবেশে প্রতারণা: সংঘবদ্ধ চক্রের দুই সদস্য গ্রেফতার
সর্বশেষ খবর
‘প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা’, জবিতে জন্মাষ্টমীর অনুষ্ঠানে রাশেদ খাঁন
‘প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা’, জবিতে জন্মাষ্টমীর অনুষ্ঠানে রাশেদ খাঁন
জাতীয় হকি দলের অধিনায়ক রোমান, আমিরুল সহ-অধিনায়ক
জাতীয় হকি দলের অধিনায়ক রোমান, আমিরুল সহ-অধিনায়ক
রাজনীতিতে চাপাবাজির দিন নেই, মন্ত্রীদের হিসাব করে সত্য কথা বলতে হবে: মান্না
রাজনীতিতে চাপাবাজির দিন নেই, মন্ত্রীদের হিসাব করে সত্য কথা বলতে হবে: মান্না
এবার আরেক সাংবাদিককে ‘গুমের হুমকি’ দিলেন সেই এসিল্যান্ড
এবার আরেক সাংবাদিককে ‘গুমের হুমকি’ দিলেন সেই এসিল্যান্ড
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পোশাকের অর্ডার ও উৎপাদন কমেছে: রফতানি বাড়লো কীভাবে  
পোশাকের অর্ডার ও উৎপাদন কমেছে: রফতানি বাড়লো কীভাবে