বন্ধের দিনে চললো মেট্রোরেল, চালু হলো কাজীপাড়া স্টেশনও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৩৯আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৫৩

২০২২ সালের ২৮ ডিসেম্বর উদ্বোধন, পরদিন ২৯ ডিসেম্বর থেকে সবার জন্য উন্মুক্ত হয় বহুল প্রতীক্ষিত গণপরিবহন মেট্রোরেলের দরজা। এরপর থেকে বিভিন্ন সময় মেট্রোরেল চলাচলের সময় বেড়েছে। তবে ছুটির দিন শুক্রবার চলতো না ট্রেন। আজ থেকে শুক্রবারও মেট্রোরেল চলাচল শুরু হলো।

একইসঙ্গে কোটা আন্দোলনের সময় গত ১৮ জুলাই ক্ষতিগ্রস্ত হয়ে বন্ধ হয়ে যাওয়া কাজীপাড়া স্টেশন প্রাথমিক মেরামতের পর আজ থেকে চালু হলো। 

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সরেজমিন কাজীপাড়া স্টেশনে দেখা যায়, বিকাল সাড়ে ৩টা থেকে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয় টিকিট কাউন্টার। এসময় টিকিট কেটে নিজেদের গন্তব্যে রওনা হন যাত্রীরা। শুরুর দিকে এই স্টেশনে যাত্রীদের তেমন উপস্থিতি দেখা যায়নি। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে যাত্রীর চাপ।

প্রথম দিনেই যাত্রীদের ভিড় ছিল কাজীপাড়া স্টেশনে (ছবি: আসাদ আবেদীন জয়)

কাজীপাড়া স্টেশনে পরিবার নিয়ে টিকিট কাটতে আসেন আফসার হোসেন। তিনি যাবেন নিউ মার্কেট। এই যাত্রী বাংলা ট্রিবিউনকে বলেন, বন্ধের দিনে মেট্রোরেল চলাচলটা জরুরি ছিল। বন্ধের দিন সবাই একটু ঘুরতে বের হয়, শপিংয়ে বের হয়। আজ থেকে ছুটির দিনে মেট্রো চালু হয়ে খুব ভালো হলো। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিকিট কেটেছি। ওখান থেকেই নিউ মার্কেট যাবো।

ওয়ালিউল ইসলাম রিপন বলেন, শুক্রবারেও অনেকের কাজে যেতে হয়, যেমন আমার আছে। আমি যাবো মতিঝিল। মেট্রো থাকায় আমি এটার সুবিধা এখন আমি পাবো।

কাজীপাড়া স্টেশনে এখনও বেশ কিছু মেরামত কাজ বাকি আছে (ছবি: আসাদ আবেদীন জয়)

সিনথিয়া রহমান বলেন, শুক্রবারে মেট্রোরেল চলবে, এর জন্য আমরা অপেক্ষা করছিলাম। আজ সেটা শুরু হয়েছে। শুক্রবার বন্ধের দিন হলেও রাস্তায় অনেক জ্যাম কিন্তু থাকে। এখন আমাদের জ্যামে বসে থাকতে হবে না।

এসময় মেট্রোরেলের কাজীপাড়া স্টেশনে আসেন ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ। তিনি বন্ধের দিনে মেট্রোরেল চলাচল বিষয়ে বলেন, আমরা আজ শুরু করলাম। একটু ডাটা কালেকশন করি শুক্রবার কেমন ইম্প্যাক্ট পড়ছে। যাত্রীরা কেমন যাতায়াত করছে। আমাদের টার্গেট আছে সাড়ে তিন মিনিট পর পর মেট্রোরেল চালানো। আমরা সে লক্ষ্যেই এগোচ্ছি, মেট্রোরেলকে কমার্শিয়ালি এগোনোর জন্য।

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ (ছবি: আসাদ আবেদীন জয়)

উল্লেখ্য, শুক্রবার মেট্রোরেল চলাচলের সময়সূচি হলো-  উত্তরা উত্তর থেকে মতিঝিল রুটে দুপুর ৩টা ৩০ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত এবং মতিঝিল থেকে উত্তরা উত্তর রুটে দুপুর ৩টা ৫০ মিনিট থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত। দুই ট্রেনের মধ্যবর্তী সময়ের বিরতি ১০ মিনিট, ৮ মিনিট ও ১২ মিনিট থাকবে বলে গতকাল বৃহস্পতিবার জানান ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক।

/এএজে/এফএস/এমওএফ/
টাইমলাইন: মেট্রোরেল
২০ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৩৯
বন্ধের দিনে চললো মেট্রোরেল, চালু হলো কাজীপাড়া স্টেশনও
১৫ সেপ্টেম্বর ২০২৪, ২১:২১
২৪ আগস্ট ২০২৪, ১১:২৪
সম্পর্কিত
‘সংকটের সমাধান করুন, ১৭ বছরের দোহাই আর দিয়েন না’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
কারারক্ষী ও আইনজীবীর ছদ্মবেশে প্রতারণা: সংঘবদ্ধ চক্রের দুই সদস্য গ্রেফতার
সর্বশেষ খবর
‘প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা’, জবিতে জন্মাষ্টমীর অনুষ্ঠানে রাশেদ খাঁন
‘প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা’, জবিতে জন্মাষ্টমীর অনুষ্ঠানে রাশেদ খাঁন
জাতীয় হকি দলের অধিনায়ক রোমান, আমিরুল সহ-অধিনায়ক
জাতীয় হকি দলের অধিনায়ক রোমান, আমিরুল সহ-অধিনায়ক
রাজনীতিতে চাপাবাজির দিন নেই, মন্ত্রীদের হিসাব করে সত্য কথা বলতে হবে: মান্না
রাজনীতিতে চাপাবাজির দিন নেই, মন্ত্রীদের হিসাব করে সত্য কথা বলতে হবে: মান্না
এবার আরেক সাংবাদিককে ‘গুমের হুমকি’ দিলেন সেই এসিল্যান্ড
এবার আরেক সাংবাদিককে ‘গুমের হুমকি’ দিলেন সেই এসিল্যান্ড
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পোশাকের অর্ডার ও উৎপাদন কমেছে: রফতানি বাড়লো কীভাবে  
পোশাকের অর্ডার ও উৎপাদন কমেছে: রফতানি বাড়লো কীভাবে