সকাল থেকে দুই দফা মেট্রোরেল চলাচলে বিঘ্ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০২৫, ১৫:৫৫আপডেট : ২৫ জানুয়ারি ২০২৫, ১৫:৫৫

যান্ত্রিক ত্রুটির কারণে দুই দফা মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ ছিল। পরে চালু হলেও স্বাভাবিক হতে পারেনি কয়েক ঘণ্টাতেও। শনিবার (২৫ জানুয়ারি) সকালে ও দুপুরে এই ঘটনা ঘটে। 

ডিএমটিসিএল-এর কয়েকটি সূত্রে খোঁজ নিয়ে জানা যায়, সকালে ৯টা ৪৯ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে ভর্তি পরীক্ষার কারণে অতিরিক্ত যাত্রীর চাপ ছিল। ওইসময় যাত্রীরা মেট্রোরেলের একটি কোচের দরজা পর্যন্ত এসে পড়ায় ওই দরজা বন্ধ হচ্ছিল না। বেশ কিছুক্ষণ এইভাবে দরজা খোলা থাকায় ১০ মিনিটের মতো ট্রেন চলাচল বন্ধ ছিল।

পরে আবার দুপুর ১টা ৩৯ মিনিটে উত্তরা অংশে অটোমেটিক ট্রেন সুপারভিশনে (এটিএস) সমস্যা দেখায় ট্রেন চলাচল বেশখানেক সময় বন্ধ থাকে। পরে ২টা ৫ মিনিটে লুপ লাইনে কেবল পল্লবী থেকে মতিঝিল ট্রেন চলাচল শুরু হয়েছে। কিন্তু পুরো পথে এখনও ট্রেন চলাচল শুরু হয়নি। 

এ বিষয়ে জানতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ফোন দিয়ে পাওয়া যাচ্ছে না।

/জেডএ/ইউএস/
টাইমলাইন: মেট্রোরেল
২৫ জানুয়ারি ২০২৫, ১৫:৫৫
সকাল থেকে দুই দফা মেট্রোরেল চলাচলে বিঘ্ন
১৫ সেপ্টেম্বর ২০২৪, ২১:২১
২৪ আগস্ট ২০২৪, ১১:২৪
সম্পর্কিত
‘সংকটের সমাধান করুন, ১৭ বছরের দোহাই আর দিয়েন না’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
কারারক্ষী ও আইনজীবীর ছদ্মবেশে প্রতারণা: সংঘবদ্ধ চক্রের দুই সদস্য গ্রেফতার
সর্বশেষ খবর
‘প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা’, জবিতে জন্মাষ্টমীর অনুষ্ঠানে রাশেদ খাঁন
‘প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা’, জবিতে জন্মাষ্টমীর অনুষ্ঠানে রাশেদ খাঁন
জাতীয় হকি দলের অধিনায়ক রোমান, আমিরুল সহ-অধিনায়ক
জাতীয় হকি দলের অধিনায়ক রোমান, আমিরুল সহ-অধিনায়ক
রাজনীতিতে চাপাবাজির দিন নেই, মন্ত্রীদের হিসাব করে সত্য কথা বলতে হবে: মান্না
রাজনীতিতে চাপাবাজির দিন নেই, মন্ত্রীদের হিসাব করে সত্য কথা বলতে হবে: মান্না
এবার আরেক সাংবাদিককে ‘গুমের হুমকি’ দিলেন সেই এসিল্যান্ড
এবার আরেক সাংবাদিককে ‘গুমের হুমকি’ দিলেন সেই এসিল্যান্ড
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পোশাকের অর্ডার ও উৎপাদন কমেছে: রফতানি বাড়লো কীভাবে  
পোশাকের অর্ডার ও উৎপাদন কমেছে: রফতানি বাড়লো কীভাবে