এবারও মেট্রোরেলের তারে ফানুস, ডিএমটিসিএলের ব্যস্ত রাত

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০১ জানুয়ারি ২০২৫, ১৩:১২আপডেট : ০১ জানুয়ারি ২০২৫, ১৩:১২

ক্ষয়ক্ষতি এড়াতে মেট্রোরেলের লাইন ও এর আশপাশের এলাকায় ফানুস না ওড়ানোর অনুরোধ করা হয়েছিল। তবে আটকানো যায়নি, এবারও মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনের ওপর একাধিক ফানুস এসে পড়েছে। তবে মেট্রোরেল চালু করার আগেই তা অপসরণ করা হয়েছে। তাই প্রথম শিডিউল থেকে স্বাভাবিকভাবেই চলেছে মেট্রোরেল। 

বুধবার (১ জানুয়ারি) সকালে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) মহাব্যবস্থাপক (অপারেশন) মহাম্মদ ইফতিখার হোসেন বলেন, ‘আমাদের অনুরোধ রাখলো না। মেট্রোরেল লাইনের আশপাশের এলাকায় বহু ফানুস ওড়ানো হলো এবং সেগুলো লাইনে এসে পড়েছে। আমাদের সার্ভিস টিম রাতভর এই ফানুস পরিষ্কার করেছে এবং নির্দিষ্ট সময়ে মেট্রোরেল পরিচালনা করা হয়েছে।‘ 

ডিএমটিসিএল সূত্রে জানা যায়, গত বছরের মতো এবারও উত্তরা থেকে মতিঝিল পুরো লাইনে আটকে থাকা পাঁচটি ফানুস অপসারণ করা হয়েছে। 

‘ফুট প্যাট্রলিং’ পরিচালনা করে ওসিএস এবং পিওয়ে সেকশনের সমন্বয়ে বিভিন্ন স্থানে ট্রাক, ভায়াডাক্ট ও ওসিএস থেকে এসব ফানুস অপসারণ করা হয়েছে।

প্রসঙ্গত, গত দুই বছর ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে ঢাকার বিভিন্ন স্থানে ওড়ানো ফানুস গিয়ে মেট্রোরেলের তারের ওপর পড়ে। এতে বিপত্তিতে পড়ে মেট্রোরেল কর্তৃপক্ষ। গতবছর ৩৮টি ফানুস অপসারণ করা হয়েছিল মেট্রোরেলের তার থেকে। 

/জেডএ/ইউএস/
টাইমলাইন: মেট্রোরেল
০১ জানুয়ারি ২০২৫, ১৩:১২
এবারও মেট্রোরেলের তারে ফানুস, ডিএমটিসিএলের ব্যস্ত রাত
১৫ সেপ্টেম্বর ২০২৪, ২১:২১
২৪ আগস্ট ২০২৪, ১১:২৪
সম্পর্কিত
মেট্রোরেলের নিচের সিসি ক্যামেরা আছে কিনা, জানতে চান হাইকোর্ট
মেট্রো স্টেশনে মাদকসহ যাত্রী আটক
মেট্রো স্টেশনে গোপনে তরুণীর ভিডিও করার অভিযোগ, যুবক আটক
সর্বশেষ খবর
‘প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা’, জবিতে জন্মাষ্টমীর অনুষ্ঠানে রাশেদ খাঁন
‘প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা’, জবিতে জন্মাষ্টমীর অনুষ্ঠানে রাশেদ খাঁন
জাতীয় হকি দলের অধিনায়ক রোমান, আমিরুল সহ-অধিনায়ক
জাতীয় হকি দলের অধিনায়ক রোমান, আমিরুল সহ-অধিনায়ক
রাজনীতিতে চাপাবাজির দিন নেই, মন্ত্রীদের হিসাব করে সত্য কথা বলতে হবে: মান্না
রাজনীতিতে চাপাবাজির দিন নেই, মন্ত্রীদের হিসাব করে সত্য কথা বলতে হবে: মান্না
এবার আরেক সাংবাদিককে ‘গুমের হুমকি’ দিলেন সেই এসিল্যান্ড
এবার আরেক সাংবাদিককে ‘গুমের হুমকি’ দিলেন সেই এসিল্যান্ড
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পোশাকের অর্ডার ও উৎপাদন কমেছে: রফতানি বাড়লো কীভাবে  
পোশাকের অর্ডার ও উৎপাদন কমেছে: রফতানি বাড়লো কীভাবে