জুলাই থেকে মেট্রোরেলের ভাড়া বাড়ছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৪ এপ্রিল ২০২৪, ১৬:২১আপডেট : ০৪ এপ্রিল ২০২৪, ১৯:৪৮

আগামী জুলাই মাস থেকে মেট্রোরেলের ভাড়ায় ১৫ শতাংশ হারে ভ্যাট যুক্ত করা হবে। এতে মেট্রোরেলের ভাড়াও বৃদ্ধি পাবে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডকে (ডিএমটিসিএল) এই বিষয়ে চিঠি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 

বৃহস্পতিবার (৪ এপ্রিল) এ চিঠি দেওয়া হয় বলে জানিয়েছেন এনবিআর কর্মকর্তারা। তবে চিঠি এখনও ডিএমটিসিএলের হাতে পৌঁছায়নি বলে জানিয়েছে সূত্র। 

ডিএমটিসিএলের এক কর্মকর্তা বলেন, ‘গণমাধ্যম মারফতে জেনেছি ভ্যাট বসানোর সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। এখনও অফিসিয়াল চিঠি আমাদের হাতে এসে পৌঁছায়নি।’

এদিকে এনবিআর থেকে জানানো হয়েছে, উন্নয়নের চাহিদা অনুযায়ী রাজস্ব আয় বাড়াতে সব খাতেই কর ছাড় কমানো হচ্ছে। তাই এ খাতের ভ্যাট অব্যাহতি বাড়ানো হবে না।

বর্তমান ভ্যাট আইন অনুযায়ী, যেকোনও শীতাতপ নিয়ন্ত্রিত রেলের টিকিটে ১৫ শতাংশ ভ্যাট আরোপের বিধান আছে। মেট্রোরেল পুরোপুরি শীতাতপ নিয়ন্ত্রিত এবং গণপরিবহন। মেট্রোরেলের টিকিটের ওপর ভ্যাট আরোপের জন্য এনবিআর গত বছরের গোড়ার দিকে একবার মেট্রোরেল কোম্পানির সঙ্গে আলোচনা করেছিল। তবে এর আগে বিশেষ বিবেচনায় ২০২২ সালের ২৮ ডিসেম্বর থেকে মেট্রোরেলের ভাড়ায় ভ্যাট অব্যাহতি দেয় এনবিআর। আগামী জুন পর্যন্ত বহাল থাকবে এই সুবিধা।  

ভ্যাট যুক্ত হলে হিসাব অনুযায়ী ২০ টাকার ভাড়া ২৩ টাকা হবে। ৭০ টাকার ভাড়া ৮০ টাকা হবে, ১০০ টাকার ভাড়া ১১৫ টাকা হবে। 

তবে ভাড়া বাড়ালে একক যাত্রার টিকিট কাটতে ভাংতির সমস্যা হবে কিনা জানতে চাইলে মেট্রোরেলের ওই কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

/জেডএ/ইউএস/এমওএফ/
টাইমলাইন: মেট্রোরেল
১৫ সেপ্টেম্বর ২০২৪, ২১:২১
২৪ আগস্ট ২০২৪, ১১:২৪
০৪ এপ্রিল ২০২৪, ১৬:২১
জুলাই থেকে মেট্রোরেলের ভাড়া বাড়ছে
সম্পর্কিত
‘সংকটের সমাধান করুন, ১৭ বছরের দোহাই আর দিয়েন না’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
কারারক্ষী ও আইনজীবীর ছদ্মবেশে প্রতারণা: সংঘবদ্ধ চক্রের দুই সদস্য গ্রেফতার
সর্বশেষ খবর
‘প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা’, জবিতে জন্মাষ্টমীর অনুষ্ঠানে রাশেদ খাঁন
‘প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা’, জবিতে জন্মাষ্টমীর অনুষ্ঠানে রাশেদ খাঁন
জাতীয় হকি দলের অধিনায়ক রোমান, আমিরুল সহ-অধিনায়ক
জাতীয় হকি দলের অধিনায়ক রোমান, আমিরুল সহ-অধিনায়ক
রাজনীতিতে চাপাবাজির দিন নেই, মন্ত্রীদের হিসাব করে সত্য কথা বলতে হবে: মান্না
রাজনীতিতে চাপাবাজির দিন নেই, মন্ত্রীদের হিসাব করে সত্য কথা বলতে হবে: মান্না
এবার আরেক সাংবাদিককে ‘গুমের হুমকি’ দিলেন সেই এসিল্যান্ড
এবার আরেক সাংবাদিককে ‘গুমের হুমকি’ দিলেন সেই এসিল্যান্ড
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পোশাকের অর্ডার ও উৎপাদন কমেছে: রফতানি বাড়লো কীভাবে  
পোশাকের অর্ডার ও উৎপাদন কমেছে: রফতানি বাড়লো কীভাবে