দুই স্টেশন বন্ধ রেখেই ১৭ আগস্ট চালু হচ্ছে মেট্রোরেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ আগস্ট ২০২৪, ০০:১২ আপডেট : ১২ আগস্ট ২০২৪, ০০:১২

রাজধানীবাসীর ভোগান্তি কমাতে আগামী শনিবার (১৭ আগস্ট) থেকেই মেট্রোরেল চালুর নির্দেশনা পেয়েছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন চলাকালে দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত দুই স্টেশন মিরপুর-১০ ও কাজীপাড়া বন্ধ রেখেই আপাতত মেট্রোরেল চলাচল শুরু হবে। 

রবিবার (১১ আগস্ট) মন্ত্রণালয় থেকে নির্দেশ আসায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা। আপাতত দুই স্টেশন বন্ধ রেখে দিয়াবাড়ি থেকে মতিঝিল ট্রেন চলবে। 

ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। 

সূত্র জানায়, সড়ক পরিবহন মন্ত্রণালয়ে রবিবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সচিবদের বৈঠক হয়। এতে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী মেট্রোরেল চলাচলের বিষয়টি তুললে দ্রুত তা চালুর নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। এরপর উদ্যোগ শুরু হয়। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, মেট্রোরেলের কর্মীদের একাংশ কর্মবিরতিতে গেছেন। তাদের শনিবারের মধ্যে কাজে ফেরানো বড় চ্যালেঞ্জ। তবে কর্মবিরতিতে যাওয়া কর্মীদের ইতোমধ্যে যৌক্তিক দাবি মেনে নিতে যা করণীয় তা আগামী বোর্ড মিটিংয়ে উপস্থাপন করা হবে।

/ইউএস/
টাইমলাইন: মেট্রোরেল
১৫ সেপ্টেম্বর ২০২৪, ২১:২১
২৪ আগস্ট ২০২৪, ১১:২৪
১২ আগস্ট ২০২৪, ০০:১২
দুই স্টেশন বন্ধ রেখেই ১৭ আগস্ট চালু হচ্ছে মেট্রোরেল
সম্পর্কিত
পদত্যাগেই দায়মুক্তি? রাড্ডা থেকে গেণ্ডারিয়া: আইনের মুখোমুখি হবেন কারা
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
জ্বালানি খাত এখন অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে : অর্থমন্ত্রী
সর্বশেষ খবর
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
বিপাকে রোনালদো, নিষেধাজ্ঞার সঙ্গে গুনলেন জরিমানাও
বিপাকে রোনালদো, নিষেধাজ্ঞার সঙ্গে গুনলেন জরিমানাও
জিম্বাবুয়েকে উড়িয়ে বাংলাদেশের ফাইনালের পথ সহজ করলো আফগানিস্তান
জিম্বাবুয়েকে উড়িয়ে বাংলাদেশের ফাইনালের পথ সহজ করলো আফগানিস্তান
বিশ্ব অস্টিওপোরোসিস দিবস সেমিনারে যোগ দিবেন ডা. জুবাইদা রহমান 
বিশ্ব অস্টিওপোরোসিস দিবস সেমিনারে যোগ দিবেন ডা. জুবাইদা রহমান 
সর্বাধিক পঠিত
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির