আগামী শুক্রবার চলতে পারে মেট্রোরেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০২৪, ২১:২১আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ২১:২১

যাত্রীদের দীর্ঘ প্রত্যাশার অবসান ঘটতে যাচ্ছে। অবশেষে সাপ্তাহিক ছুটির দিনেও চলাচল করতে যাচ্ছে মেট্রোরেল। আগামী ২০ সেপ্টেম্বর থেকে শুক্রবারও মেট্রোরেল চলতে পারে। 

রবিবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আবদুর রউফের বরাত দিয়ে বিবিসি বাংলা এই তথ্য জানায়। রউফ বিবিসিকে বলেছেন, শুক্রবারে বিকাল ৩টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত মেট্রোরেল চালু রাখার পরিকল্পনা করা হয়েছে।

আগামী বুধবার এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে মোহাম্মদ আবদুর রউফের বরাত দিয়ে একাধিক সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে এ বিষয়ে জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। 

এ মাসেই ক্ষতিগ্রস্ত কাজীপাড়া স্টেশন চালু করা হতে পারে বলেও বিবিসিকে জানিয়েছেন ডিএমটিসিএলের এমডি। ক্ষতিগ্রস্ত মিরপুর ১০ স্টেশনটি চালু হতে আরও কয়েকমাস লাগবে বলে জানান তিনি।

/জেডএ/এফএস/
টাইমলাইন: মেট্রোরেল
১৫ সেপ্টেম্বর ২০২৪, ২১:২১
আগামী শুক্রবার চলতে পারে মেট্রোরেল
২৪ আগস্ট ২০২৪, ১১:২৪
সম্পর্কিত
‘সংকটের সমাধান করুন, ১৭ বছরের দোহাই আর দিয়েন না’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
কারারক্ষী ও আইনজীবীর ছদ্মবেশে প্রতারণা: সংঘবদ্ধ চক্রের দুই সদস্য গ্রেফতার
সর্বশেষ খবর
‘প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা’, জবিতে জন্মাষ্টমীর অনুষ্ঠানে রাশেদ খাঁন
‘প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা’, জবিতে জন্মাষ্টমীর অনুষ্ঠানে রাশেদ খাঁন
জাতীয় হকি দলের অধিনায়ক রোমান, আমিরুল সহ-অধিনায়ক
জাতীয় হকি দলের অধিনায়ক রোমান, আমিরুল সহ-অধিনায়ক
রাজনীতিতে চাপাবাজির দিন নেই, মন্ত্রীদের হিসাব করে সত্য কথা বলতে হবে: মান্না
রাজনীতিতে চাপাবাজির দিন নেই, মন্ত্রীদের হিসাব করে সত্য কথা বলতে হবে: মান্না
এবার আরেক সাংবাদিককে ‘গুমের হুমকি’ দিলেন সেই এসিল্যান্ড
এবার আরেক সাংবাদিককে ‘গুমের হুমকি’ দিলেন সেই এসিল্যান্ড
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পোশাকের অর্ডার ও উৎপাদন কমেছে: রফতানি বাড়লো কীভাবে  
পোশাকের অর্ডার ও উৎপাদন কমেছে: রফতানি বাড়লো কীভাবে