আগারগাঁও-মতিঝিল অংশে মেট্রোরেল চলাচল শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০২৪, ২০:৫৫আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ২০:৫৫

প্রায় অর্ধবেলা বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে আগারগাঁও-মতিঝিল অংশের মেট্রোরেল সেবা। এর আগে বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে মেট্রোরেলের একটি ভায়াডাক্টের বিয়ারিং প্যাড ডেবে যাওয়ায় এই অংশে ট্রেন চলাচল বন্ধ ছিল।

মেট্রোরেল চলাচল শুরুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এর ফেসবুক পেজে।

এর আগে সকালে ডিএমটিসিএল থেকে বলা হয়, অনিবার্য কারণে সকাল ৯টা ৪০ মিনিট থেকে আগারগাঁও থেকে মতিঝিল অংশের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ আছে। তবে উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশে ট্রেন চলাচল অব্যাহত আছে।

পরে জানা যায়, ফার্মগেট স্টেশনের কাছে ৪৩০ নম্বর পিলারের হেডের ওপরে থাকা ভায়াডাক্টের ৪টি বিয়ারিং প্যাডের  একটি ডেবে গেছে। ফলে সেখানে রুট অ্যালাইনমেন্ট উঁচুনিচু হয়ে গেছে।

এ বিষয়ে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ বলেন, ভায়াডাক্টে কারিগরিভাবে চারটা স্প্রিং থাকে। এর মধ্যে একটি স্প্রিং সরে গিয়েছিল। ওই অবস্থায় ট্রেন চালানো যায়, তবে সেটি ঝুঁকিপূর্ণ। যাত্রীদের নিরাপত্তার জন্য এই অংশে মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়েছিল।

/জেডএ/এফএস/
টাইমলাইন: মেট্রোরেল
১৮ সেপ্টেম্বর ২০২৪, ২০:৫৫
আগারগাঁও-মতিঝিল অংশে মেট্রোরেল চলাচল শুরু
১৫ সেপ্টেম্বর ২০২৪, ২১:২১
২৪ আগস্ট ২০২৪, ১১:২৪
সম্পর্কিত
‘সংকটের সমাধান করুন, ১৭ বছরের দোহাই আর দিয়েন না’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
কারারক্ষী ও আইনজীবীর ছদ্মবেশে প্রতারণা: সংঘবদ্ধ চক্রের দুই সদস্য গ্রেফতার
সর্বশেষ খবর
‘প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা’, জবিতে জন্মাষ্টমীর অনুষ্ঠানে রাশেদ খাঁন
‘প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা’, জবিতে জন্মাষ্টমীর অনুষ্ঠানে রাশেদ খাঁন
জাতীয় হকি দলের অধিনায়ক রোমান, আমিরুল সহ-অধিনায়ক
জাতীয় হকি দলের অধিনায়ক রোমান, আমিরুল সহ-অধিনায়ক
রাজনীতিতে চাপাবাজির দিন নেই, মন্ত্রীদের হিসাব করে সত্য কথা বলতে হবে: মান্না
রাজনীতিতে চাপাবাজির দিন নেই, মন্ত্রীদের হিসাব করে সত্য কথা বলতে হবে: মান্না
এবার আরেক সাংবাদিককে ‘গুমের হুমকি’ দিলেন সেই এসিল্যান্ড
এবার আরেক সাংবাদিককে ‘গুমের হুমকি’ দিলেন সেই এসিল্যান্ড
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পোশাকের অর্ডার ও উৎপাদন কমেছে: রফতানি বাড়লো কীভাবে  
পোশাকের অর্ডার ও উৎপাদন কমেছে: রফতানি বাড়লো কীভাবে