মেট্রোরেলের একক যাত্রার টিকিটের সংকট দূর হচ্ছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২১ ডিসেম্বর ২০২৪, ২১:৪৪আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ২২:০১

আবারও মেট্রোরেলের এককযাত্রার টিকিট বিক্রি শুরু করেছে ঢাকা ম্যাস ট্রানজিট লিমিটেড কোম্পানি (ডিএমটিসিএল)। এরফলে এককযাত্রার টিকিটের সংকট আর থাকছে না বলে জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী সংস্থাটি। শনিবার (২১ ডিসেম্বর) রাতে ডিএমটিসিএল’র অফিসিয়াল ফেসবুক পেজের এক পোস্টে একথা জানানো হয়।

ফেসবুক পোস্টে বলা হয়, আজ থেকে মেট্রোরেল স্টেশন থেকে যাত্রীদের চাহিদা মতো সিঙ্গেল জার্নি টিকিট বিক্রি করা হচ্ছে। পাশাপাশি র‍্যাপিড পাসও বিক্রি এবং রিচার্জ করা হচ্ছে।’

এর আগে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক আবদুর রউফ বাংলা ট্রিবিউনকে জানিয়েছিলেন, চলতি সপ্তাহেই ২০ হাজার টিকিট আনা হবে। সেই টিকিটই এখন স্টেশনগুলোতে দেওয়া হয়েছে। এই টিকিট ছাড়াও আগামী ফেব্রুয়ারি মাসে আরও ২০ হাজার টিকিট আসবে। পরে ধাপে ধাপে মার্চে ১ লাখ এবং মার্চের পর আরও ১ লাখ ৯০ হাজার টিকিট আসবে। মোট ৪ লাখ ৯০ হাজার টিকিট আনা হবে বলে জানান ডিএমটিসিএল পরিচালক।

একক টিকিটের পাশাপাশি কাগজের কিউআর কোডসহ মোবাইল স্ক্যানার ব্যবস্থা চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

/জেডএ/এমকেএইচ/
টাইমলাইন: মেট্রোরেল
২১ ডিসেম্বর ২০২৪, ২১:৪৪
মেট্রোরেলের একক যাত্রার টিকিটের সংকট দূর হচ্ছে
১৫ সেপ্টেম্বর ২০২৪, ২১:২১
২৪ আগস্ট ২০২৪, ১১:২৪
সম্পর্কিত
‘সংকটের সমাধান করুন, ১৭ বছরের দোহাই আর দিয়েন না’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
কারারক্ষী ও আইনজীবীর ছদ্মবেশে প্রতারণা: সংঘবদ্ধ চক্রের দুই সদস্য গ্রেফতার
সর্বশেষ খবর
‘প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা’, জবিতে জন্মাষ্টমীর অনুষ্ঠানে রাশেদ খাঁন
‘প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা’, জবিতে জন্মাষ্টমীর অনুষ্ঠানে রাশেদ খাঁন
জাতীয় হকি দলের অধিনায়ক রোমান, আমিরুল সহ-অধিনায়ক
জাতীয় হকি দলের অধিনায়ক রোমান, আমিরুল সহ-অধিনায়ক
রাজনীতিতে চাপাবাজির দিন নেই, মন্ত্রীদের হিসাব করে সত্য কথা বলতে হবে: মান্না
রাজনীতিতে চাপাবাজির দিন নেই, মন্ত্রীদের হিসাব করে সত্য কথা বলতে হবে: মান্না
এবার আরেক সাংবাদিককে ‘গুমের হুমকি’ দিলেন সেই এসিল্যান্ড
এবার আরেক সাংবাদিককে ‘গুমের হুমকি’ দিলেন সেই এসিল্যান্ড
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পোশাকের অর্ডার ও উৎপাদন কমেছে: রফতানি বাড়লো কীভাবে  
পোশাকের অর্ডার ও উৎপাদন কমেছে: রফতানি বাড়লো কীভাবে