‘বরইয়ের বিচির কারণে’ বন্ধ হচ্ছিলো না মেট্রোরেলের দরজা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ আগস্ট ২০২৪, ২২:২৬আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ০০:৪৫

মেট্রোরেলে খাবার বহন করা নিষেধ। এরপরও সচেতন নন অনেক যাত্রী। ফলস্বরূপ প্রায়ই বিপত্তি ঘটে মেট্রোরেলে। বেশ কয়েকবার পানির বোতল দরজায় আটকে বন্ধ হয়ে গেছে মেট্রোরেল চলাচল। এবার সেই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে বরইয়ের বিচির কারণে! সোমবার (২৬ আগস্ট) রাত ৮টা ৫৮ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তরাগামী ট্রেনে যাত্রী ওঠার পর একটি কোচের দরজা বন্ধ হচ্ছিলো না। পরে অপারেটর এসে দেখতে পান, দরজার কাছে একটি বরইয়ের বিচি পড়ে রয়েছে। তখন সেটি অপসারণ করা হয়। এতে মেট্রো ট্রেনটি ছাড়তে তিন মিনিট দেরি হয়। তবে এই ঘটনার দায় উপস্থিত কোনও যাত্রী নেননি। মেট্রোরেল কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠিতভাবে এ ব্যাপারে কোনও তথ্য দেয়নি।

উল্লেখ্য, মেট্রোরেলে চলাচলে যাত্রীদের জন্য কিছু বিধিনিষেধ রয়েছে। এগুলোর মধ্যে স্টেশনে ও ট্রেনের ভেতরে গন্ধ ছড়াতে পারে এমন খোলা খাবার বহন ও কোনও খাবার গ্রহণ করা যাবে না। পানির বোতল সঙ্গে নিলে তা নিজ দ্বায়িত্বে রাখতে হবে এবং পানি যেন না পড়ে, যত্রতত্র বোতল ফেলা যাবে না।

এগুলো ছাড়াও মেট্রোরেলে ধূমপান নিষিদ্ধ। কাঁচা মাছ, মাংস ও সবজি বহন করা যাবে না। শব্দ করে ফোনে কথা ও গান বাজানো যাবে না।  কোনও প্রকার অস্ত্র বা ধারালো কিছু বহন করা যাবে না। পোষা প্রাণীও সঙ্গে নেওয়া যাবে না। গ্যাসজাতীয় কোনও বেলুন বা এ জাতীয় কিছু নিয়ে মেট্রোরেল স্টেশনে প্রবেশ করা যাবে না।

/জেডএ/এফএস/
টাইমলাইন: মেট্রোরেল
১৫ সেপ্টেম্বর ২০২৪, ২১:২১
২৬ আগস্ট ২০২৪, ২২:২৬
‘বরইয়ের বিচির কারণে’ বন্ধ হচ্ছিলো না মেট্রোরেলের দরজা
২৪ আগস্ট ২০২৪, ১১:২৪
সম্পর্কিত
‘সংকটের সমাধান করুন, ১৭ বছরের দোহাই আর দিয়েন না’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
কারারক্ষী ও আইনজীবীর ছদ্মবেশে প্রতারণা: সংঘবদ্ধ চক্রের দুই সদস্য গ্রেফতার
সর্বশেষ খবর
‘প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা’, জবিতে জন্মাষ্টমীর অনুষ্ঠানে রাশেদ খাঁন
‘প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা’, জবিতে জন্মাষ্টমীর অনুষ্ঠানে রাশেদ খাঁন
জাতীয় হকি দলের অধিনায়ক রোমান, আমিরুল সহ-অধিনায়ক
জাতীয় হকি দলের অধিনায়ক রোমান, আমিরুল সহ-অধিনায়ক
রাজনীতিতে চাপাবাজির দিন নেই, মন্ত্রীদের হিসাব করে সত্য কথা বলতে হবে: মান্না
রাজনীতিতে চাপাবাজির দিন নেই, মন্ত্রীদের হিসাব করে সত্য কথা বলতে হবে: মান্না
এবার আরেক সাংবাদিককে ‘গুমের হুমকি’ দিলেন সেই এসিল্যান্ড
এবার আরেক সাংবাদিককে ‘গুমের হুমকি’ দিলেন সেই এসিল্যান্ড
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পোশাকের অর্ডার ও উৎপাদন কমেছে: রফতানি বাড়লো কীভাবে  
পোশাকের অর্ডার ও উৎপাদন কমেছে: রফতানি বাড়লো কীভাবে