আগারগাঁও-মতিঝিল অংশে মেট্রোরেল বন্ধ: তদন্ত কমিটি গঠন

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:২১আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:২১

আগারগাঁও থেকে মতিঝিল অংশের টানা ১১ ঘণ্টা মেট্রোরেল বন্ধ থাকার ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) কোম্পানির এমডি মোহাম্মদ আব্দুর রউফ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘গতকাল মেট্রোরেলে বিয়ারিং প্যাড ডিসপ্লেসমেন্ট হওয়াসহ মেট্রোরেল দীর্ঘ সময় বন্ধ থাকার কারণ খুঁজে বের করতে পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. আবদুল বাকী মিয়াকে প্রধান করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।’

গতকাল বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে ‘অনিবার্য কারণবশত’ আগারগাঁও-মতিঝিল অংশে মেট্রোরেল বন্ধের কথা জানায় কর্তৃপক্ষ। পরে সংশ্লিষ্টরা জানান, ভায়াডাক্টের একটি অংশে একটি স্প্রিং সরে যাওয়ার মেট্রোরেল চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, ফার্মগেট স্টেশনের কাছে ইসলামিয়া চক্ষু হাসপাতালের সামনের একটি পিলারের উপরে ভায়াডাক্টের ৪টি স্প্রিং থেকে একটি স্প্রিং সরে গেছে। ফলে সেখানে রুট অ্যালাইনমেন্ট উঁচু-নিচু হয়ে গেছে।

এ বিষয়ে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ বলেছিলেন, ‘একটি টেকনিক্যাল সমস্যা হয়েছে। সেটি সারানোর কাজ চলছে। ঘণ্টা দেড় থেকে দুই লাগতে পারে। ইতোমধ্যে কাজ শুরু হয়ে গেছে।’

তিনি আরও জানান, সেখানে ভায়াডাক্টে কারিগরিভাবে চারটা স্প্রিং থাকে। এর মধ্যে একটি স্প্রিং সরে যাওয়া ডিসপ্লেস-ওয়েতে দেখা যাচ্ছে। আমরা বিষয়টি আইডেন্টিফাই করতে পেরেছি। এর মধ্যে ট্রেন চালানো যায়, তবে সেটি ঝুঁকিপূর্ণ হয়ে যায়। যাত্রীদের নিরাপত্তার জন্য বিষয়টি সমাধান করে তারপর ট্রেন চালানো হবে।

এদিকে দিনভর মেট্রোরেল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন এর নিয়মিত যাত্রীরা। আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে বাসের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় তাদের। অবশ্য মেরামত শেষে রাতে ওই অংশে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার কথা জানায় মেট্রোরেল কর্তৃপক্ষ।

/ইউএস/
টাইমলাইন: মেট্রোরেল
১৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:২১
আগারগাঁও-মতিঝিল অংশে মেট্রোরেল বন্ধ: তদন্ত কমিটি গঠন
১৫ সেপ্টেম্বর ২০২৪, ২১:২১
২৪ আগস্ট ২০২৪, ১১:২৪
সম্পর্কিত
‘সংকটের সমাধান করুন, ১৭ বছরের দোহাই আর দিয়েন না’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
কারারক্ষী ও আইনজীবীর ছদ্মবেশে প্রতারণা: সংঘবদ্ধ চক্রের দুই সদস্য গ্রেফতার
সর্বশেষ খবর
‘প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা’, জবিতে জন্মাষ্টমীর অনুষ্ঠানে রাশেদ খাঁন
‘প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা’, জবিতে জন্মাষ্টমীর অনুষ্ঠানে রাশেদ খাঁন
জাতীয় হকি দলের অধিনায়ক রোমান, আমিরুল সহ-অধিনায়ক
জাতীয় হকি দলের অধিনায়ক রোমান, আমিরুল সহ-অধিনায়ক
রাজনীতিতে চাপাবাজির দিন নেই, মন্ত্রীদের হিসাব করে সত্য কথা বলতে হবে: মান্না
রাজনীতিতে চাপাবাজির দিন নেই, মন্ত্রীদের হিসাব করে সত্য কথা বলতে হবে: মান্না
এবার আরেক সাংবাদিককে ‘গুমের হুমকি’ দিলেন সেই এসিল্যান্ড
এবার আরেক সাংবাদিককে ‘গুমের হুমকি’ দিলেন সেই এসিল্যান্ড
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পোশাকের অর্ডার ও উৎপাদন কমেছে: রফতানি বাড়লো কীভাবে  
পোশাকের অর্ডার ও উৎপাদন কমেছে: রফতানি বাড়লো কীভাবে