২০ লাখ টাকা খরচে চালু হচ্ছে কাজীপাড়া মেট্রোস্টেশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৪২আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৮:১৮

আগামীকাল শুক্রবার (২০ সেপ্টেম্বর) খুলে দেওয়া হবে মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন। কোটা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত হয় স্টেশনটি। এটি সংস্কার করে চালুর ব্যবস্থা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। এতে প্রাথমিক খরচ পড়েছে ২০ লাখ ৫০ হাজার টাকার মতো। সব কাজ শেষ হলে খরচ আরও বাড়বে। এছাড়া এই শুক্রবার থেকেই সাপ্তাহিক বন্ধ উঠিয়ে নিয়ে নিয়মিত চলাচল করতে যাচ্ছে মেট্রোরেল।

আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর ইস্কাটন রোডের প্রবাসী কল্যাণ ভবনের ডিএমটিসিএল’র কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ এ কথা জানান।

মোহাম্মদ আবদুর রউফ বলেন, আগামীকাল থেকেই কাজীপাড়া স্টেশন চালু হবে। এই স্টেশন চালু করতে ২০ লাখ ৫০ হাজার টাকা খরচ হয়েছে। সেখানে এখনও অনেক সরঞ্জাম লাগবে, যা আস্তে আস্তে ঠিক করা হবে। তখন খরচ বাড়তে পারে। তবে শুধু মানুষের কথা ভেবে দ্রুত এটা চালু করা হচ্ছে।

শুক্রবার মেট্রোরেল চলাচলের বিষয়ে তিনি বলেন, শুক্রবার দুপুর ৩টা ৩০ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত মেট্রোরেল চলবে। এ ক্ষেত্রে হেডওয়ে (দুই ট্রেনের মধ্যবর্তী সময়) ১০ মিনিট, ৮ মিনিট ও ১২ মিনিট থাকবে সময় অনুযায়ী।

মিরপুর ১০ স্টেশন চালু নিয়ে ব্যবস্থাপনা পরিচালক বলেন, এই স্টেশন নিয়ে একটি কমিটির কাজ করছে। এখনও কী কী ক্ষয়ক্ষতি হয়েছে তা ওই কমিটি দেখছে। আগামী সাত দিনের মধ্যে জানা যাবে ক্ষয়ক্ষতির পরিমাণ। তখন সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, গত ১৯ দিনে যাত্রী পরিবহন হয়েছে ৪ কোটি ৪৯ লাখ ৯ হাজার ৯ জন, আর আয় হয়েছে ২০ কোটি ৬৭ লাখ ৩ হাজার ৫৫১।

শুক্রবারের সময়সূচি

শুক্রবারের মেট্রোরেল চলাচলের সময়সূচি হলো, উত্তরা উত্তর থেকে মতিঝিল রুটে দুপুর ৩টা ৩০ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত। মতিঝিল থেকে উত্তরা উত্তর রুটে দুপুর ৩টা ৫০ মিনিট থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত।

সাত সদস্যবিশিষ্ট একটি কমিটি  

এছাড়া গত ১৮ সেপ্টেম্বর মেট্রোরেলের ভায়াডাক্টের বিয়ারিং প্যাড স্থানচ্যুত হওয়ার কারণ অনুসন্ধান এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশসহ রিপোর্ট জমা দিতে সাত সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে রয়েছে ডিএমটিসিএল, প্রকল্প ও পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে রিপোর্ট দাখিল করা হবে। তখন এই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানা যাবে।

/জেডএ/এফএস/এমওএফ/
টাইমলাইন: মেট্রোরেল
১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৪২
২০ লাখ টাকা খরচে চালু হচ্ছে কাজীপাড়া মেট্রোস্টেশন
১৫ সেপ্টেম্বর ২০২৪, ২১:২১
২৪ আগস্ট ২০২৪, ১১:২৪
সম্পর্কিত
‘সংকটের সমাধান করুন, ১৭ বছরের দোহাই আর দিয়েন না’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
কারারক্ষী ও আইনজীবীর ছদ্মবেশে প্রতারণা: সংঘবদ্ধ চক্রের দুই সদস্য গ্রেফতার
সর্বশেষ খবর
‘প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা’, জবিতে জন্মাষ্টমীর অনুষ্ঠানে রাশেদ খাঁন
‘প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা’, জবিতে জন্মাষ্টমীর অনুষ্ঠানে রাশেদ খাঁন
জাতীয় হকি দলের অধিনায়ক রোমান, আমিরুল সহ-অধিনায়ক
জাতীয় হকি দলের অধিনায়ক রোমান, আমিরুল সহ-অধিনায়ক
রাজনীতিতে চাপাবাজির দিন নেই, মন্ত্রীদের হিসাব করে সত্য কথা বলতে হবে: মান্না
রাজনীতিতে চাপাবাজির দিন নেই, মন্ত্রীদের হিসাব করে সত্য কথা বলতে হবে: মান্না
এবার আরেক সাংবাদিককে ‘গুমের হুমকি’ দিলেন সেই এসিল্যান্ড
এবার আরেক সাংবাদিককে ‘গুমের হুমকি’ দিলেন সেই এসিল্যান্ড
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পোশাকের অর্ডার ও উৎপাদন কমেছে: রফতানি বাড়লো কীভাবে  
পোশাকের অর্ডার ও উৎপাদন কমেছে: রফতানি বাড়লো কীভাবে