শুক্রবার মেট্রোরেল চলার ঘোষণা শিগগিরই, প্রথম ট্রেন বিকাল ৩টায়

জুবায়ের আহমেদ
০২ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৯আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৫৮

শিগগিরই শুক্রবারও মেট্রোরেল সেবা চালু হতে যাচ্ছে। তবে তা দুপুর ৩টার পর থেকে চলাচল করবে। ছুটির দিনে সকালে যাত্রী কম থাকবে বলে বিকালে ট্রেন চলাচল শুরু করবে। সোমবার (২ সেপ্টেম্বর) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা বলেছেন, এখনও ঘোষণা হয়নি, তবে বিষয়টি পরিকল্পনায় আছে। অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্ট উপদেষ্টার সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ হয়েছে। তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। হলে জানতে পারবেন। তবে দ্রুতই আমরা চালু করতে যাচ্ছি।

ডিএমটিসিএল সূত্র বলছে, শুক্রবার মেট্রোরেল চালুর বিষয়টি নিশ্চিত এবং এটি শুরু হতে খুব বেশি সময় লাগবে না। ইতোমধ্যে স্টেশন কন্ট্রোলার, ট্রেন অপারেটরসহ অন্য যেসব কর্মী কাজ করবেন তাদের ডিউটির জন্য রোস্টার তৈরিও নির্দেশও দেওয়া হয়েছে।

সকালের দিকে যাত্রী কম থাকায় শুক্রবার দুপুর ৩টা থেকে রাত পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে। উত্তরা উত্তর থেকে মতিঝিল শেষ ট্রেন ছাড়বে রাত ৮টা ৩৩ মিনিটে এবং মতিঝিল থেকে উত্তরার শেষ ট্রেনটি রাত ৯টা ১৩ মিনিটে ছাড়বে।

এ বিষয়ে ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা ওইটা নিয়ে কাজ করছি। আজও আমরা ভিজিটে যাবো। আমাদের আরেকটু সময় দিতে হবে। শুক্রবারের পুরো স্টিস্টেমটা সাজাতে হবে তো। আমরা চালুর বিষয়ে কাজ করছি, এইটুকু আপাতত বলতে পারি।

/এনএআর/এফএস/
টাইমলাইন: মেট্রোরেল
১৫ সেপ্টেম্বর ২০২৪, ২১:২১
০২ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৯
শুক্রবার মেট্রোরেল চলার ঘোষণা শিগগিরই, প্রথম ট্রেন বিকাল ৩টায়
২৪ আগস্ট ২০২৪, ১১:২৪
সম্পর্কিত
‘সংকটের সমাধান করুন, ১৭ বছরের দোহাই আর দিয়েন না’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
কারারক্ষী ও আইনজীবীর ছদ্মবেশে প্রতারণা: সংঘবদ্ধ চক্রের দুই সদস্য গ্রেফতার
সর্বশেষ খবর
‘প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা’, জবিতে জন্মাষ্টমীর অনুষ্ঠানে রাশেদ খাঁন
‘প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা’, জবিতে জন্মাষ্টমীর অনুষ্ঠানে রাশেদ খাঁন
জাতীয় হকি দলের অধিনায়ক রোমান, আমিরুল সহ-অধিনায়ক
জাতীয় হকি দলের অধিনায়ক রোমান, আমিরুল সহ-অধিনায়ক
রাজনীতিতে চাপাবাজির দিন নেই, মন্ত্রীদের হিসাব করে সত্য কথা বলতে হবে: মান্না
রাজনীতিতে চাপাবাজির দিন নেই, মন্ত্রীদের হিসাব করে সত্য কথা বলতে হবে: মান্না
এবার আরেক সাংবাদিককে ‘গুমের হুমকি’ দিলেন সেই এসিল্যান্ড
এবার আরেক সাংবাদিককে ‘গুমের হুমকি’ দিলেন সেই এসিল্যান্ড
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পোশাকের অর্ডার ও উৎপাদন কমেছে: রফতানি বাড়লো কীভাবে  
পোশাকের অর্ডার ও উৎপাদন কমেছে: রফতানি বাড়লো কীভাবে