আগারগাঁও-মতিঝিল অংশে মেট্রোরেল চলাচল বন্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৬আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪১

আগারগাঁও-মতিঝিল অংশে মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ হয়ে গেছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে যান্ত্রিক ত্রুটির কারণে এই অংশে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। তবে  উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশে ট্রেন চলাচল অব্যাহত আছে।

আজ সকালে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) অফিশিয়াল ফেসবুক পেজে এ কথা জানানো হয়।

ডিএমটিসিএল থেকে বলা হয়, আগারগাঁও থেকে মতিঝিল অংশের ট্রেন চলাচল স্বাভাবিক হলে জানানো হবে। সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। ত্রুটি সারানোর পর ট্রেন চলাচল স্বাভাবিক হলে জানানো হবে বলেও উল্লেখ করা হয়েছে।

এদিকে ওই পোস্টে  জিহাদ এম রহমান নামে এক যাত্রী কমেন্ট করে জানান, ৯টা ১০ মিনিটে কার্ড পাঞ্চ করে শাহবাগ স্টেশন এ উঠলে পরবর্তী ট্রেনের টাইম দেখাচ্ছিল ২৫ মিনিট। পরবর্তী সময়ে ৯টা ২৮ মিনিট পর্যন্ত অপেক্ষা করার পরও ট্রেন আসেনি। 

এমডি আসাদুল হক নামে আরেক যাত্রী বলেন, প্রবলেমটা হয়েছে ৮টা ৫৫ মিনিটের দিকে, অতিরিক্ত ভিড়ের কারণে কোনোভাবেই ট্রেনের দরজা বন্ধ করতে পারছিল না। যাত্রীদের বারবার বলার পরও কেউ নামছিলেন না। পরে মনে হয় প্রবলেম হয়ে গেছে। 

এই বিষয়ে ডিএমটিসিএল এর দায়িত্বশীল কারও বক্তব্য পাওয়া যায়নি। তবে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইন্টেন্যান্স) নাসির উদ্দিন আহমেদ বলেন, ওই পথে মেট্রোরেলের লাইনে সমস্যা হয়েছে। এটা ঠিক করতে সময় লাগবে। মেট্রোরেল আপাতত আগারগাঁও (উত্তরা থেকে) পর্যন্ত চালাচল করছে।

/জেডএ/ইউএস/
টাইমলাইন: মেট্রোরেল
১৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৬
আগারগাঁও-মতিঝিল অংশে মেট্রোরেল চলাচল বন্ধ
১৫ সেপ্টেম্বর ২০২৪, ২১:২১
২৪ আগস্ট ২০২৪, ১১:২৪
সম্পর্কিত
‘সংকটের সমাধান করুন, ১৭ বছরের দোহাই আর দিয়েন না’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
কারারক্ষী ও আইনজীবীর ছদ্মবেশে প্রতারণা: সংঘবদ্ধ চক্রের দুই সদস্য গ্রেফতার
সর্বশেষ খবর
‘প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা’, জবিতে জন্মাষ্টমীর অনুষ্ঠানে রাশেদ খাঁন
‘প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা’, জবিতে জন্মাষ্টমীর অনুষ্ঠানে রাশেদ খাঁন
জাতীয় হকি দলের অধিনায়ক রোমান, আমিরুল সহ-অধিনায়ক
জাতীয় হকি দলের অধিনায়ক রোমান, আমিরুল সহ-অধিনায়ক
রাজনীতিতে চাপাবাজির দিন নেই, মন্ত্রীদের হিসাব করে সত্য কথা বলতে হবে: মান্না
রাজনীতিতে চাপাবাজির দিন নেই, মন্ত্রীদের হিসাব করে সত্য কথা বলতে হবে: মান্না
এবার আরেক সাংবাদিককে ‘গুমের হুমকি’ দিলেন সেই এসিল্যান্ড
এবার আরেক সাংবাদিককে ‘গুমের হুমকি’ দিলেন সেই এসিল্যান্ড
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পোশাকের অর্ডার ও উৎপাদন কমেছে: রফতানি বাড়লো কীভাবে  
পোশাকের অর্ডার ও উৎপাদন কমেছে: রফতানি বাড়লো কীভাবে