পাতাল মেট্রোরেলের কাজ: যানবাহনের ধীরগতি নিয়ে ডিএমটিসিএলের সতর্কতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০২৪, ২২:০২আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ২২:০২

দেশের প্রথম পাতাল মেট্রোরেল লাইনের (এমআরটি–১) কাজ শুরু করতে সড়কের নিচে থাকা বিভিন্ন পরিষেবার লাইন স্থানান্তরের কাজ শুরু হয়েছে। এতে বিমানবন্দর থেকে কমলাপুর রুটে যান চলাচলে স্বাভাবিক গতির বিঘ্ন হতে পারে। এর জন্য এ রুটে যাত্রীদের অতিরিক্ত সময় নিয়ে চলাচলের অনুরোধ জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট লিমিটেড (ডিএমটিসিএল)। গত ১২ নভেম্বর থেকে এই পরিষেবার লাইন স্থানান্তরের কাজ শুরু হয়। ইতোমধ্যে যমুনা ফিউচার পার্কের সামনের একাংশ বন্ধ রেখে কাজ চলছে।

সম্প্রতি ডিএমটিসিএল থেকে ট্রাফিক সংক্রান্ত বিশেষ নির্দেশনা বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

বিজ্ঞপিতে বলা হয়, ঢাকা মহানগরী ও তৎসংলগ্ন পার্শ্ববর্তী এলাকার যানজট নিরসনে ও পরিবেশ সংরক্ষণে অত্যাধুনিক গণপরিবহন হিসেবে বাংলাদেশের সর্বপ্রথম আন্ডারগ্রাউন্ড মেট্রোরেল (এমআরটি-১) নির্মাণের লক্ষ্যে ‘ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-১)’ প্রকল্পের কাজ চলমান রয়েছে। প্রকল্পের প্রস্তাবিত বিমানবন্দর স্টেশন এলাকায় ১২ নভেম্বর থেকে বিশেষ ব্যবস্থাপনায় পরিষেবা লাইন স্থানান্তরের কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

এমতাবস্থায়, পরিষেবা লাইন স্থানান্তরের কার্যক্রম চলাকালীন বিমানবন্দর রুটে যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। ওই করিডোরে চলাচলরত জনসাধারণ ও পরিবহনকে যথেষ্ট সময় নিয়ে বের হওয়ার জন্য এবং প্রয়োজনে সম্ভাব্য বিকল্প পথ ব্যবহারের জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। এ বিষয়ে সবার সহানুভূতি ও সহযোগিতা একান্তভাবে কাম্য। সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

/জেডএ/এফএস/
টাইমলাইন: মেট্রোরেল
১৭ নভেম্বর ২০২৪, ২২:০২
পাতাল মেট্রোরেলের কাজ: যানবাহনের ধীরগতি নিয়ে ডিএমটিসিএলের সতর্কতা
১৫ সেপ্টেম্বর ২০২৪, ২১:২১
২৪ আগস্ট ২০২৪, ১১:২৪
সম্পর্কিত
‘সংকটের সমাধান করুন, ১৭ বছরের দোহাই আর দিয়েন না’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
কারারক্ষী ও আইনজীবীর ছদ্মবেশে প্রতারণা: সংঘবদ্ধ চক্রের দুই সদস্য গ্রেফতার
সর্বশেষ খবর
‘প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা’, জবিতে জন্মাষ্টমীর অনুষ্ঠানে রাশেদ খাঁন
‘প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা’, জবিতে জন্মাষ্টমীর অনুষ্ঠানে রাশেদ খাঁন
জাতীয় হকি দলের অধিনায়ক রোমান, আমিরুল সহ-অধিনায়ক
জাতীয় হকি দলের অধিনায়ক রোমান, আমিরুল সহ-অধিনায়ক
রাজনীতিতে চাপাবাজির দিন নেই, মন্ত্রীদের হিসাব করে সত্য কথা বলতে হবে: মান্না
রাজনীতিতে চাপাবাজির দিন নেই, মন্ত্রীদের হিসাব করে সত্য কথা বলতে হবে: মান্না
এবার আরেক সাংবাদিককে ‘গুমের হুমকি’ দিলেন সেই এসিল্যান্ড
এবার আরেক সাংবাদিককে ‘গুমের হুমকি’ দিলেন সেই এসিল্যান্ড
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পোশাকের অর্ডার ও উৎপাদন কমেছে: রফতানি বাড়লো কীভাবে  
পোশাকের অর্ডার ও উৎপাদন কমেছে: রফতানি বাড়লো কীভাবে