মেট্রোরেলের ভাড়ায় ভ্যাট বসানোর ব্যাপারে জানেন না মন্ত্রী!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০২৪, ১৩:৪০ আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ১৬:৫৬

মেট্রোরেলের ভাড়ার ওপর ১৫ শতাংশ ভ্যাট বসানোর বিষয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডকে (ডিএমটিসিএল) চিঠি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বিষয়টি কার্যকর হলে জুলাই থেকে বাড়বে মেট্রোরেলের ভাড়া। তবে এ বিষয়ে কিছুই জানেন না উল্লেখ করে উষ্মা প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘হঠাৎ করে মেট্রোরেলের ভাড়ায় ১৫ শতাংশ ভ্যাট জুলাই থেকে বাড়বে—এই ঘোষণা কে দিলো? এ সম্পর্কে আমরা কিছু জানি না।’

শুক্রবার (৫ এপ্রিল) সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে মৎস্যজীবী লীগের ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করবেন জানিয়ে তিনি বলেন, গণপরিবহন একটা বিশেষ সেবাধর্মী মেট্রোরেল। মানুষ এর সুবিধা পাচ্ছে। সরকারের উচ্চ পর্যায়ে কোনও সিদ্ধান্ত হওয়ার আগেই হুট করে কারা এ ধরনের খবর দিলেন, আমি জানি না।

আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, মৎস্যজীবী লীগের কার্যকরী সভাপতি সাইফুল আলম মানিক, সাধারণ সম্পাদক শেখ আজগর নস্কর প্রমুখ।

এদিকে এনবিআর থেকে জানানো হয়েছে, উন্নয়নের চাহিদা অনুযায়ী রাজস্ব আয় বাড়াতে সব খাতেই কর ছাড় কমানো হচ্ছে। তাই এ খাতের ভ্যাট অব্যাহতি বাড়ানো হবে না।

বর্তমান ভ্যাট আইন অনুযায়ী, যেকোনও শীতাতপ নিয়ন্ত্রিত রেলের টিকিটে ১৫ শতাংশ ভ্যাট আরোপের বিধান আছে। মেট্রোরেল পুরোপুরি শীতাতপ নিয়ন্ত্রিত এবং গণপরিবহন। মেট্রোরেলের টিকিটের ওপর ভ্যাট আরোপের জন্য এনবিআর গত বছরের গোড়ার দিকে একবার মেট্রোরেল কোম্পানির সঙ্গে আলোচনা করেছিল। তবে এর আগে বিশেষ বিবেচনায় ২০২২ সালের ২৮ ডিসেম্বর থেকে মেট্রোরেলের ভাড়ায় ভ্যাট অব্যাহতি দেয় এনবিআর। আগামী জুন পর্যন্ত বহাল থাকবে এই সুবিধা।

ভ্যাট যুক্ত হলে হিসাব অনুযায়ী ২০ টাকার ভাড়া ২৩ টাকা হবে। ৭০ টাকার ভাড়া ৮০ টাকা হবে, ১০০ টাকার ভাড়া ১১৫ টাকা হবে। 

/এমআরএস/ইউএস/এমওএফ/
টাইমলাইন: মেট্রোরেল
১৫ সেপ্টেম্বর ২০২৪, ২১:২১
২৪ আগস্ট ২০২৪, ১১:২৪
০৫ এপ্রিল ২০২৪, ১৩:৪০
মেট্রোরেলের ভাড়ায় ভ্যাট বসানোর ব্যাপারে জানেন না মন্ত্রী!
সম্পর্কিত
পূজার ছুটিতে মেট্রোরেলে যাতায়াত করবেন? জেনে নিন সময়সূচি
এমআরটি-৫-এর ডিপো নির্মাণে ১৫৭৮ কোটি টাকার প্রাক-চুক্তি আলোচনা গৃহীত
বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের ভূগর্ভস্থ ৪ স্টেশনে ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসে
সর্বশেষ খবর
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
বিপাকে রোনালদো, নিষেধাজ্ঞার সঙ্গে গুনলেন জরিমানাও
বিপাকে রোনালদো, নিষেধাজ্ঞার সঙ্গে গুনলেন জরিমানাও
জিম্বাবুয়েকে উড়িয়ে বাংলাদেশের ফাইনালের পথ সহজ করলো আফগানিস্তান
জিম্বাবুয়েকে উড়িয়ে বাংলাদেশের ফাইনালের পথ সহজ করলো আফগানিস্তান
বিশ্ব অস্টিওপোরোসিস দিবস সেমিনারে যোগ দিবেন ডা. জুবাইদা রহমান 
বিশ্ব অস্টিওপোরোসিস দিবস সেমিনারে যোগ দিবেন ডা. জুবাইদা রহমান 
সর্বাধিক পঠিত
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির