রাজধানীতে জলাবদ্ধতা নিরসনে কাজ করছে ডিএনসিসির কুইক রেসপন্স টিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০২৪, ১৪:৩৬আপডেট : ২৭ মে ২০২৪, ১৪:৩৬

দেশের উপকূলীয় এলাকায় হানা দিয়েছে ঘূর্ণিঝড় রিমাল। এর প্রভাব পড়েছে রাজধানীতেও। রবিবার (২৬ মে) দিবাগত রাত থেকেই ঢাকায় ভারি ও মাঝারি বৃষ্টি হচ্ছে। এতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। আর শহরের এই জলাবদ্ধতা দূর করতে কাজ করছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কুইক রেসপন্স টিম।

সোমবার (৩ মে) রাজধানীর ডিএনসিসির কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, যেসব স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, সেখানে পিকআপ নিয়ে ছুটে যাচ্ছে কুইক রেসপন্স টিম। সঙ্গে রয়েছে প্রয়োজনীয় সরঞ্জাম।

ডিএনসিসি থেকে জানানো হয়, আওতাধীন ১০ জোনের জন্য ১০টি রেসপন্স টিম ঠিক করা আছে। এছাড়া জরুরি সেবা লাইনে ১৬১০৬ নম্বরে ফোন আসা মাত্রই ছুটে যাচ্ছে এই টিম।

কাজ করছেন কুইক রেসপন্স টিমের সদস্যরা

মিরপুর কালশীতে কাজ করতে দেখা যায় অঞ্চল দুইয়ের একটি টিমকে। টিম প্রধান সোহেল বলেন, প্রধান সড়কগুলোতে রাস্তার পলিথিন, ময়লা গিয়ে ড্রেনের মুখে জমে জলাবদ্ধতা সৃষ্টি করছে। আর এলাকার ভেতরে ড্রেনগুলোর ভেতর বড় ময়লা পড়ে জমে থাকে। ওগুলোর জন্য ড্রেনের মধ্য দিয়ে পানি যেতে চায় না। পানি উপচে রাস্তায় এসে পড়ে।

এ বিষয়ে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের ১০টি অঞ্চলের জন্য আলাদা করে ১০টি টিম কাজ করছে। প্রত্যেক টিমে ১১ থেকে ১২ জন লোক রাখা হয়েছে। কোথাও বেশি জলাবদ্ধতা তৈরি হলে সেখানে অতিরিক্ত লোক পাঠানো হয় টিমের সঙ্গে।’

ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগও কাজ করছে জানিয়ে তিনি বলেন, ‘কুইক রেসপন্স টিমের পাশাপাশি আমাদের ব্যবস্থাপনা বিভাগের পরিচ্ছন্নতাকর্মীরাও কাজ করছেন।’

১০ জোনের জন্য ১০টি রেসপন্স টিম ঠিক করা আছে

জরুরি সেবা ১৬১০৬ নম্বরেও রাজধানীবাসীর ফোন আসা মাত্রই কুইক রেসপন্স টিম ছুটে যাচ্ছে জানিয়ে মকবুল হোসাইন বলেন, ‘জরুরি সেবার মাধ্যমে উত্তরা জসিমউদ্দীন রোড ও মিরপুর ১৩ এই দুই জায়গা থেকে সড়কের ওপর গাছ পড়ে থাকার খবর জানানো মাত্রই আমাদের টিম ছুটে গিয়ে গাছ সরিয়েছে। এছাড়া জলাবদ্ধতা নিয়েও ফোন এসেছে বেশ কয়েকটি। আমরা সমাধান করেছি। আমাদের এই জরুরি সেবা সেলটি আজ বিশেষভাবে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত রাখা হয়েছে।’

/জেডএ/আরকে/
টাইমলাইন: ঘূর্ণিঝড় রিমাল
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে