লাঠি-পাইপ সঙ্গে নিয়ে সমাবেশস্থলে আ.লীগের কর্মীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০২৩, ১৩:২৩আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ১৪:৩০

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত সমাবেশে আসতে শুরু করছেন নেতাকর্মীরা। মোটা লাঠি, বাঁশ, পাইপ সঙ্গে নিয়ে সমাবেশস্থলে যাচ্ছেন আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

লাঠি হাতে সমাবেশে যোগ দিতে আসছেন আওয়ামী লীগের কর্মীরা

সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের দিকে যেতে থাকেন দলের কর্মী-সমর্থকরা। এছাড়া বিভিন্ন এলাকা থেকে পিকআপে, বাসে, মোটরসাইকেলে শোভাযাত্রা আকারে সমাবেশে যোগ দিতে যেতে দেখা গেছে। এসময় তাদের জয়বাংলা, নৌকা, ডাইরেক্ট অ্যাকশন বলে স্লোগান দিতে দেখা যায়।

লাঠি ও পাইপ হাতে সমাবেশে যোগ দিতে আসছেন আওয়ামী লীগের কর্মীরা

সমাবেশস্থলের আশপাশের এলাকা ঘুরে দেখা যায়, জাতীয় ঈদগাহের গেট থেকে মৎস্য ভবনের আগ পর্যন্ত এক লাইনে অবস্থান নিয়েছেন কর্মীরা। তাদের অনেকের হাতেই লাঠি নিয়ে অবস্থান করতে দেখা যায়। এছাড়া বিভিন্ন মিছিল সচিবালয়ের সামনে দিয়ে জিরো পয়েন্ট হয়ে সমাবেশস্থলে যাচ্ছেন মিছিল নিয়ে। মিছিলে প্রায় অনেকের হাতেই লাঠি এবং মোটা পাইপে দেশের পতাকা ঝুলতে দেখা গেছে।

লাঠি হাতে সমাবেশে যোগ দিচ্ছেন আওয়ামী লীগের কর্মীরা

অন্যদিকে শাহবাগে দেখা যায়, বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা জড়ো হচ্ছেন সেখানে। তাদের হাতে হাতেও মোটা লাঠি। শাহবাগ থেকে পায়ে হেঁটে গুলিস্তানের উদ্দেশে রওনা হয়েছেন তারা।

বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের সমাবেশস্থল

এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সমাবেশে মোটা মোটা লাঠি নিয়ে আসার নির্দেশ দেন। ২০০৬ সালের ২৮ অক্টোবরের মতো গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানান তিনি।

/এসও/সিএ/এফএস/
টাইমলাইন: ডেটলাইন ২৮ অক্টোবর
৩১ অক্টোবর ২০২৩, ০০:০৭
২৮ অক্টোবর ২০২৩, ২১:৪৮
২৮ অক্টোবর ২০২৩, ১৭:১৪
২৮ অক্টোবর ২০২৩, ১৬:৫১
২৮ অক্টোবর ২০২৩, ১৬:৪১
২৮ অক্টোবর ২০২৩, ১৬:১৭
২৮ অক্টোবর ২০২৩, ১৫:৫৭
২৮ অক্টোবর ২০২৩, ১৫:৩৬
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী