পদ্মা সেতু হাজার বছরের শ্রেষ্ঠ স্থাপনা: নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

মাদারীপুর প্রতিনিধি
২৪ জুন ২০২২, ১৩:২৯আপডেট : ২৪ জুন ২০২২, ১৯:০২

পদ্মা সেতু হাজার বছরের শ্রেষ্ঠ স্থাপনা মন্তব্য করে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন একটি কর্ম সম্পাদন করেছেন, যেটা সমগ্র বিশ্বকে যুক্ত করে ফেলেছে। পদ্মা সেতু স্থাপনার মধ্য দিয়ে বাংলাদেশকে হিমালয়ের চূড়ায় তুলে দিয়েছেন তিনি’

শুক্রবার (২৪ জুন) সকালে মাদারীপুরের শিবচরের বাংলাবাজার ইলিয়াস আহমেদ চৌধুরী ঘাটে প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শনে শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘আগামীকালের জনসভাকে জনসভা বলা যাবে না। এটা একটা উদযাপন। বিভিন্ন জায়গা থেকে নৌপথে, সড়কপথে লোক আসবে। মানুষের ঠিকানায় পরিণত হচ্ছে কালকের জনসভা। যেখানে প্রধানমন্ত্রী আগামীর বাংলাদেশ নির্মাণের দিকনির্দেশনা দেবেন।’

তিনি আরও বলেন, ‘পদ্মা সেতু নিয়ে ইউটিউবে প্রায় ৮০ লাখ কনটেন্ট তৈরি করা হয়েছে। এরকমভাবে একটি স্থাপনা নিয়ে কখনও এত আলোচনা হয়েছে, তা আমরা শুনিনি।’

জনসভাস্থল পরিদর্শনকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদারীপুরের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, শিবচর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

/এসএইচ/
টাইমলাইন: পদ্মা সেতু টাইমলাইন
২৬ জুন ২০২২, ১০:০০
২৫ জুন ২০২২, ১৩:১৮
২৫ জুন ২০২২, ১১:৫৯
সম্পর্কিত
১০ দিনে পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা
পদ্মা সেতু হয়ে শেষ দিনে স্বস্তির ঈদযাত্রা
ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় টোল আদায় প্রায় ১০ কোটি টাকা
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের