‘বদি ম্যাজিকে’ চেয়ারম্যান হলেন জাফর

টেকনাফ প্রতিনিধি
৩০ মে ২০২৪, ২১:৩১আপডেট : ৩০ মে ২০২৪, ২১:৩১

কক্সবাজার টেকনাফ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন জাফর আহমেদ। আনারস প্রতীকে ৫২ হাজার ৩৬৭ ভোট পেয়েছেন এই প্রার্থী। তার নিকট প্রতিদ্বন্দ্বী নুরুল আলম টেলিফোন প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৯০১ ভোট।

জাফর আহমেদের জয়ের পেছনে উখিয়া-টেকনাফের আলোচিত সাবেক এমপি আব্দুর রহমান বদির ম্যাজিক রয়েছে বলে জানিয়েছেন টেকনাফের মানুষ। এ ছাড়া এ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে সরওয়ার আলম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হন মর্জিনা আক্তার।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচন করা অপর প্রার্থী জাফর আলমের ছেলে দিদার আলম ভোট পান দুই হাজার ১৩৩ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীক নিয়ে সরওয়ার আলম ৩৯ হাজার ৩৫ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাওলানা রফিক উদ্দিন মাইক প্রতীকে ভোট পান ৩৫ হাজার ১৫৪টি। অপর প্রার্থী আবু ছিদ্দিক চশমা প্রতীকে পান ১৬ হাজার ১৯২ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মর্জিনা আক্তার ফুটবল প্রতীকে ৬১ হাজার ৪০১ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তাহেরা বেগম পদ্মফুল প্রতীকে পান ১৮ হাজার ৩৮৪টি ভোট। আরেক প্রার্থী গোলাপজান কলসি মার্কা প্রতীকে ভোট পান ১০ হাজার ৯৪টি।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাচন কর্মকর্তা মেহেদী হাসান বলেন, ‘উপজেলার পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভার ৫৯টি ভোট কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফল ঘোষণা করা হয়েছে, তবে বৈরী আবহাওয়ার কারণে সেন্টমার্টিন কেন্দ্র ভোট স্থগিত করা হয়েছে। যদি প্রার্থী চায়, এ ইউনিয়নে নির্বাচন করা হবে।’

আনারস প্রতীকের প্রার্থীর নির্বাচন পরিচালনার প্রধান সমন্বয়ক ও টেকনাফের সাবেক এমপি আব্দুর রহমান বদি বলেন, ‘আজকের এই বিজয় টেকনাফ উপজেলার সাধারণ মানুষ ও নেতাকর্মীদের প্রাপ্তি। আপনাদের অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতায় জাফরকে চেয়ারম্যান করেছে। আমাদের এ বিজয় টেকনাফবাসীকে উৎসর্গ করলাম।’

ভোটার রাসেল বলেন, ‘ভোটের রাজনীতিতে বদির কোনও বিকল্প নেই। এই পর্যন্ত বদি যাকে সমর্থন দিয়েছে সেই জনপ্রতিনিধি হয়েছে। বলতে গেলে উখিয়া-টেকনাফে বদির সমর্থন ছাড়া জনপ্রতিনিধি হওয়া অসম্ভব। তাই বদির ম্যাজিকে জাফর আহমদের বড় জয় হয়েছে।’

/এফআর/
টাইমলাইন: উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪
৩০ মে ২০২৪, ২১:৩১
‘বদি ম্যাজিকে’ চেয়ারম্যান হলেন জাফর
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
১০০ উপজেলা ও পৌরসভায় এনসিপির প্রার্থী ঘোষণা
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী
বিশেষ ই-নিলামে বিমানবন্দরে আটকে থাকা পণ্য বিক্রি করবে কাস্টমস 
বিশেষ ই-নিলামে বিমানবন্দরে আটকে থাকা পণ্য বিক্রি করবে কাস্টমস 
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৮৬৩৯ হাজি 
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৮৬৩৯ হাজি 
অবশেষে বাঁচলো প্রাণ, আশ্রয় পেলো শিশুসন্তানসহ সেই দম্পতি
অবশেষে বাঁচলো প্রাণ, আশ্রয় পেলো শিশুসন্তানসহ সেই দম্পতি
সর্বাধিক পঠিত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা