এজেন্টশূন্য কেন্দ্রে নেই ভোটারও, ‘খরচ’ চাওয়ার অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি
০৫ জুন ২০২৪, ১০:৪০আপডেট : ০৫ জুন ২০২৪, ১০:৪০

কুমিল্লায় সময়ের পর এজেন্ট ঢুকতে না দেওয়ার অভিযোগে প্রিসাইডিং কর্মকর্তার ওপর ক্ষুব্ধ হয়ে সকল প্রার্থীর এজেন্ট বের হয়ে গেছেন। এতে এজেন্টশূন্য হয়ে পড়েছে ভোটকেন্দ্র। ওই কেন্দ্রে ভোটারও তেমন আসতে দেখা যায়নি। কোনও বুথে দেড় ঘণ্টায় পড়েছে ২ ভোট আবার কোন বুথে পড়েছে ৫ ভোট।

বুধবার (৫ জুন) এমন ঘটনা ঘটেছে নাঙ্গলকোট উপজেলার আদ্রা ইউনিয়নের তুগুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।

কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সরোয়ার আলম বলেন, ‘তুগুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ৩৬০ ভোট। কেন্দ্রের ভোটকক্ষ ৫টি। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হলেও ৮টা ৩৫ মিনিটে আনারস প্রতীকের প্রার্থী আবু ইউসুফ ভূঁইয়ার এক এজেন্ট কেন্দ্রে ঢুকতে আসেন। নির্দিষ্ট সময়ের পরে আসায় তাকে ঢুকতে দিইনি। তাই তারা সকল প্রার্থীর সমর্থক নিয়ে কেন্দ্রের এজেন্টদের বের করে নিয়ে গেছেন। তারা ভোটার আসতে দিচ্ছেন না। এখন কেন্দ্রে এক চেয়ারম্যান প্রার্থীর এজেন্ট ছাড়া আর কেউ নেই।’

ওই কেন্দ্রে ভোটারও তেমন আসতে দেখা যায়নি

এদিকে দোয়াত কলম প্রতীকের প্রার্থীর সমর্থক ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুল হক বলেন, ‘পুলিশ ও প্রিসাইডিং কর্মকর্তা আমাদের কাছে খরচ চেয়েছিল। আমরা না দেওয়ায় যে সকল এজেন্ট দেরিতে এসেছেন তাদের ঢুকতে দেননি। তাই আমরা সকল প্রার্থীর সমর্থকেরা মিলে এই কর্মকর্তার প্রত্যাহার দাবি করছি।’

একই দাবি করেছেন আনারস প্রতীকের কেন্দ্রের প্রধান এজেন্ট আবু সুফিয়ান জুলিয়াস ও কাপ পিরিচ প্রতীকের প্রার্থীর এজেন্ট সাইফুল ইসলাম।

এ বিষয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান বলেন, ‘এটি প্রিসাইডিং কর্মকর্তার বিষয়।’

/কেএইচটি/
টাইমলাইন: উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪
০৫ জুন ২০২৪, ১০:৪০
এজেন্টশূন্য কেন্দ্রে নেই ভোটারও, ‘খরচ’ চাওয়ার অভিযোগ
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির ‘গুডবুকে’ কারা?
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সুপ্রিম কোর্ট বার নির্বাচন১১ হাজারের মধ্যে ভোট দিলেন ৪০৪৮ আইনজীবী
সর্বশেষ খবর
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী
বিশেষ ই-নিলামে বিমানবন্দরে আটকে থাকা পণ্য বিক্রি করবে কাস্টমস 
বিশেষ ই-নিলামে বিমানবন্দরে আটকে থাকা পণ্য বিক্রি করবে কাস্টমস 
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৮৬৩৯ হাজি 
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৮৬৩৯ হাজি 
অবশেষে বাঁচলো প্রাণ, আশ্রয় পেলো শিশুসন্তানসহ সেই দম্পতি
অবশেষে বাঁচলো প্রাণ, আশ্রয় পেলো শিশুসন্তানসহ সেই দম্পতি
সর্বাধিক পঠিত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা