সাংবাদিক কার্ড লাগিয়ে ভোটকেন্দ্রে ঘুরছেন ছাত্রলীগ নেতা

কুমিল্লা প্রতিনিধি
০৫ জুন ২০২৪, ১৩:০৬আপডেট : ০৫ জুন ২০২৪, ১৩:০৬

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচনে এক ছাত্রলীগ নেতাকে সাংবাদিক কার্ড বুকে লাগিয়ে কেন্দ্রে ঘুরতে দেখা গেছে। বুধবার (৫ জুন) নাঙ্গলকোটের মৌকরা ইউনিয়নের চাঁনগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ওই ছাত্রলীগ নেতাকে দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আবদুল জলিল। বুকে লাগানো সেই কার্ডে লেখা আছে নাম মো. আবদুল জলিল। পত্রিকার নাম দৈনিক প্রতিদিনের চিত্র।

সাংবাদিক কার্ড লাগিয়ে কেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগ করেছেন দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নাজমুল হাসান ভূঁইয়া বাছির। তিনি অভিযোগ করেন, ছাত্রলীগ নেতা আবদুল জলিল সাংবাদিক কার্ড লাগিয়ে কেন্দ্রে কেন্দ্রে ঘুরছেন। তিনি আনারস প্রতীকের প্রার্থীর পক্ষে প্রভাব বিস্তার করছেন। প্রশাসনের কাছে বিচার চাই।

একই অভিযোগ করেন পালকি প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী বাপ্পা সোহাগ। তিনি বলেন, ‘এই ছাত্রলীগ নেতা কেন্দ্রে অবস্থান করে আমার ভোটে বাধা দিচ্ছেন। তিনি কখনও সাংবাদিক ছিলেন না। নির্বাচন উপলক্ষে সাংবাদিক কার্ড নিয়ে আধিপত্য বিস্তার করছেন।’

অভিযোগের বিষয়ে ছাত্রলীগের নাঙ্গলকোট উপজেলার সাধারণ সম্পাদক আবদুল জলিলকে ফোনকল দিলে তিনি ছাত্রলীগের সাধারণ সম্পাদক পরিচয় দেন। তিনি সাংবাদিক কিনা, এমন প্রশ্নের পর ‘নেটওয়ার্ক স্লো’ বলে কল কেটে দেন।

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মুনীর হোসাইন খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এমন খবর পাইনি। আমরা বিষয়টি এখনই দেখছি।’

/কেএইচটি/
টাইমলাইন: উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪
০৫ জুন ২০২৪, ১৩:০৬
সাংবাদিক কার্ড লাগিয়ে ভোটকেন্দ্রে ঘুরছেন ছাত্রলীগ নেতা
সম্পর্কিত
স্বস্তির খবর পেলেন ছাত্রলীগের ৩৭ নেতাকর্মী
ঝিনাইদহে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৩৯ জনের বিরুদ্ধে মামলা
নোয়াখালীর সেই ওসি প্রত্যাহার
সর্বশেষ খবর
বিশেষ ই-নিলামে বিমানবন্দরে আটকে থাকা পণ্য বিক্রি করবে কাস্টমস 
বিশেষ ই-নিলামে বিমানবন্দরে আটকে থাকা পণ্য বিক্রি করবে কাস্টমস 
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৮৬৩৯ হাজি 
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৮৬৩৯ হাজি 
অবশেষে বাঁচলো প্রাণ, আশ্রয় পেলো শিশুসন্তানসহ সেই দম্পতি
অবশেষে বাঁচলো প্রাণ, আশ্রয় পেলো শিশুসন্তানসহ সেই দম্পতি
তীব্র গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি
তীব্র গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি
সর্বাধিক পঠিত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা