বগুড়ার দুই উপজেলায় জামানত হারাচ্ছেন ১২ প্রার্থী

বগুড়া প্রতিনিধি
৩১ মে ২০২৪, ০৯:৫৩আপডেট : ৩১ মে ২০২৪, ০৯:৫৩

তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে বগুড়ার দুই উপজেলায় মোট প্রদত্ত ভোটের ১৫ শতাংশ পেতে ব্যর্থ হওয়ায় দুই চেয়ারম্যান প্রার্থীসহ ১২ জনের জামানত বাজেয়াপ্ত হবে। জেলা অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার সৈয়দ আবু ছাইদ এ তথ্য দিয়েছেন।

বগুড়া জেলা নির্বাচন কর্মকর্তার অফিস সূত্র জানায়, বগুড়া সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে এক প্রার্থীর প্রতীক ভুল হওয়ায় নির্বাচন স্থগিত করা হয়েছে। পরাজিত দুই চেয়ারম্যান প্রার্থী ও এক মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী কাঙ্ক্ষিত ভোট পাওয়ায় তারা জামানত ফেরত পাবেন।

শিবগঞ্জ উপজেলায় মোট প্রদত্ত ভোটের সংখ্যা এক লাখ ৩৮ হাজার ১৫৮টি। এখানে ১৫ শতাংশ ভোট পেতে ব্যর্থ হওয়ায় ভাইস চেয়ারম্যান প্রার্থী আবদুল্লাহের শাফী তালুকদার (টিউবওয়েল), আরিফ প্রামাণিক (চশমা) ও গণেশ প্রসাদ কানুর (টিয়া পাখি) জামানত বাজেয়াপ্ত হবে। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আকতার (বৈদ্যুতিক পাখা), তানজিলা আকতার পপি (প্রজাপতি), রুলি বিবি (হাঁস) ও শাহানা খাতুনের (পদ্মফুল) জামানত বাজেয়াপ্ত হবে।

শাজাহানপুর উপজেলায় মোট প্রদত্ত ভোটের সংখ্যা এক লাখ পাঁচ হাজার ৫৬৭টি। চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান এম সুলতান আহম্মেদ (ঘোড়া) ও সাদ্দাম হোসেন মোল্লা (দোয়াত কলম) কাঙ্ক্ষিত ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হবে। ভাইস চেয়ারম্যান পদে মো. নুরুন্নবী (টিয়া পাখি) ও সাজেদুর রহমান (উড়োজাহাজ) জামানত খোয়াবেন। এ ছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে রওশন আরা খাতুনের (কলস) জামানত বাজেয়াপ্ত হবে।

বগুড়া সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আছিয়া খাতুন শিউলি জানান, সকল প্রার্থীকে ৩০ দিনের মধ্যে নির্বাচনি ব্যয়ের রিটার্ন দাখিল করতে হবে। এ ছাড়া গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে জামানত ফেরত পেতে চালানের কাগজসহ রিটার্নিং অফিসারের কাছে লিখিত আবেদন করতে হবে।

/কেএইচটি/
টাইমলাইন: উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪
৩১ মে ২০২৪, ০৯:৫৩
বগুড়ার দুই উপজেলায় জামানত হারাচ্ছেন ১২ প্রার্থী
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
১০০ উপজেলা ও পৌরসভায় এনসিপির প্রার্থী ঘোষণা
জামানত হারালেন বেশিরভাগ প্রার্থী, আছেন সাবেক এমপিরাও
সর্বশেষ খবর
গাজীপুরে কারখানায় পানি পান করে অসুস্থ শতাধিক শ্রমিক
গাজীপুরে কারখানায় পানি পান করে অসুস্থ শতাধিক শ্রমিক
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী
বিশেষ ই-নিলামে বিমানবন্দরে আটকে থাকা পণ্য বিক্রি করবে কাস্টমস 
বিশেষ ই-নিলামে বিমানবন্দরে আটকে থাকা পণ্য বিক্রি করবে কাস্টমস 
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৮৬৩৯ হাজি 
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৮৬৩৯ হাজি 
সর্বাধিক পঠিত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা