বগুড়ার তিন উপজেলায় জামানত হারাচ্ছেন ১৪ প্রার্থী

বগুড়া প্রতিনিধি
০৭ জুন ২০২৪, ০৯:৫৪আপডেট : ০৭ জুন ২০২৪, ০৯:৫৪

ষষ্ঠ ইউনিয়ন পরিষদের চতুর্থ ধাপের নির্বাচনে বগুড়ার নন্দীগ্রাম, শেরপুর ও ধুনট উপজেলায় ১৪ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫, ভাইস চেয়ারম্যান পদে ৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন রয়েছেন।

জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান জানিয়েছেন, মোট প্রদত্ত ভোটের ১৫ শতাংশ পেতে ব্যর্থ হওয়ায় তারা জামানত ফিরে পাবেন না।

নন্দীগ্রাম উপজেলায় মোট এক লাখ ৫৭ হাজার ১৯০ ভোটারের মধ্যে প্রদত্ত ভোটারের সংখ্যা ৭২ হাজার ৭১১ জন। প্রদত্ত ভোটের ১৫ শতাংশ ১০ হাজার ৯০৭ ভোট পেতে ব্যর্থ হওয়ায় চেয়ারম্যান প্রার্থী নজিবুল্লাহ মজনু মণ্ডল (৬৩৭) ও মাহমুদ আশরাফ (৫৬৪) জামানত খুইয়েছেন। এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে আমিনুল ইসলাম (২৫৪২) ও ইলিয়াস আলীর (১৪০২) জামানত বাজেয়াপ্ত হবে।

শেরপুর উপজেলায় মোট দুই লাখ ৯৩ হাজার ২৭৩ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৮৪ হাজার ৮২৫ জন। প্রদত্ত ভোটের ১৫ শতাংশ ১২ হাজার ৭২৪ ভোট না পাওয়ায় চেয়ারম্যান প্রার্থী এম এ হান্নান (১৭৪১), জাকারিয়া তারেক বিদ্যুৎ (৭৪৬) ও রুবেল আহমেদ (৫০৮) জামানত ফিরে পাচ্ছেন না। ভাইস চেয়ারম্যান প্রার্থী বিধান কুমার ঘোষ (৭৪৭৩), সাইফুল বারী ডাবলু (৭৩৮৯) ও সাদ্দাম হোসেন (৫২৩০) এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফিরোজা খাতুন (১০,৫৯১) জামানত হারাবেন।

ধুনট উপজেলায় দুই লাখ ৫৫ হাজার ৩২৪ জন ভোটারের মধ্যে প্রদত্ত ভোটের সংখ্যা ৯৬ হাজার ৭০১ ভোট। প্রদত্ত ভোটের ১৫ শতাংশ ১৪ হাজার ৫০৫ ভোট পেতে ব্যর্থ হওয়ায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান পপি সাহা (১১,৪২৪), নাজনীল নাহার (১২,১৭৬) ও সিমা আক্তার (১১,৪৮৮) জামানত ফিরে পাবেন না।

নির্বাচন কর্মকর্তারা জানান, ফলাফলের গেজেট প্রকাশ হওয়ার পর এক মাসের মধ্যে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের রিটার্ন জমা ও জামানত ফিরে পেতে রিটার্নিং অফিসারের কাছে আবেদন করতে হবে।

/কেএইচটি/
টাইমলাইন: উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪
০৭ জুন ২০২৪, ০৯:৫৪
বগুড়ার তিন উপজেলায় জামানত হারাচ্ছেন ১৪ প্রার্থী
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
১০০ উপজেলা ও পৌরসভায় এনসিপির প্রার্থী ঘোষণা
জামানত হারালেন বেশিরভাগ প্রার্থী, আছেন সাবেক এমপিরাও
সর্বশেষ খবর
গাজীপুরে কারখানায় পানি পান করে অসুস্থ শতাধিক শ্রমিক
গাজীপুরে কারখানায় পানি পান করে অসুস্থ শতাধিক শ্রমিক
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী
বিশেষ ই-নিলামে বিমানবন্দরে আটকে থাকা পণ্য বিক্রি করবে কাস্টমস 
বিশেষ ই-নিলামে বিমানবন্দরে আটকে থাকা পণ্য বিক্রি করবে কাস্টমস 
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৮৬৩৯ হাজি 
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৮৬৩৯ হাজি 
সর্বাধিক পঠিত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা