বগুড়া সদর উপজেলা

ব্যালটে ‘কাঠির’ বদলে ‘কুলফি’ আইসক্রিম: হাইকোর্টের আদেশে আবারও পেছালো নির্বাচন

বগুড়া প্রতিনিধি
০৭ জুন ২০২৪, ১৫:৩৫আপডেট : ০৭ জুন ২০২৪, ১৫:৫৭

বগুড়া সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ব্যালট পেপারে ‘কাঠি আইসক্রিম’ প্রতীকের পরিবর্তে ‘কুলফি আইসক্রিম’-এর ছবি দেওয়ায় স্থগিত নির্বাচন হাইকোর্টের আদেশে আবারও পিছিয়েছে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে গত ২৯ মে স্থগিত করা নির্বাচন আগামী ৯ জুন ধার্য করেছিল নির্বাচন কমিশন (ইসি)।

শুক্রবার (৭ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন বগুড়া জেলার অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা সৈয়দ আবু সাইদ। তিনি বলেন, ‘ঘটনাটি সত্য। ঈদুল আজহার ছুটির পর দুই সপ্তাহ পর্যন্ত সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদের নির্বাচন হাইকোর্টের রিটে স্থগিত করা হয়েছে।’

ব্যালটে কাঠি আইসক্রিমের বদলে কুলফি আইসক্রিম থাকায় ভাইস চেয়ারম্যান প্রার্থী ইফতারুল ইসলাম মামুন ৯ জুনের নির্বাচন স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট করেন। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মোহাম্মদ মাহবুব উল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানি শেষে বৃহস্পতিবার সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদের নির্বাচন ঈদের ছুটির দুই সপ্তাহ পর্যন্ত স্থগিতের নির্দেশনা দেন।

জানা গেছে, বগুড়া সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতীক বরাদ্দের দিন গত ১৩ মে ইফতারুল ইসলাম মামুন নামে এক প্রার্থীকে কাঠি আইসক্রিম প্রতীক দেওয়া হয়। কিন্তু ২৯ মে নির্বাচন শুরুর পর দেখা যায় ব্যালটে কাঠি আইসক্রিমের বদলে কুলফি আইসক্রিমের ছবি দেওয়া। পরে ওই প্রার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে এদিন বেলা পৌনে ১১টার দিকে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়। পরবর্তীতে নির্বাচন কমিশন ৯ জুন ওই পদে ভোটগ্রহণের তারিখ ঘোষণা করে। নির্বাচন উপলক্ষে এদিন সদর উপজেলা এলাকায় সাধারণ ছুটিও ঘোষণা দেওয়া হয়।

/কেএইচটি/
টাইমলাইন: উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪
০৭ জুন ২০২৪, ১৫:৩৫
ব্যালটে ‘কাঠির’ বদলে ‘কুলফি’ আইসক্রিম: হাইকোর্টের আদেশে আবারও পেছালো নির্বাচন
সম্পর্কিত
দুই সন্তানের বেশি হলে মাতৃত্বকালীন ছুটি সীমিত করার বিধান চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: কোটি টাকা করে ক্ষতিপূরণ চেয়ে রিট
সর্বশেষ খবর
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী
বিশেষ ই-নিলামে বিমানবন্দরে আটকে থাকা পণ্য বিক্রি করবে কাস্টমস 
বিশেষ ই-নিলামে বিমানবন্দরে আটকে থাকা পণ্য বিক্রি করবে কাস্টমস 
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৮৬৩৯ হাজি 
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৮৬৩৯ হাজি 
অবশেষে বাঁচলো প্রাণ, আশ্রয় পেলো শিশুসন্তানসহ সেই দম্পতি
অবশেষে বাঁচলো প্রাণ, আশ্রয় পেলো শিশুসন্তানসহ সেই দম্পতি
সর্বাধিক পঠিত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা