‘এর অবসান হতে হবে’: ইরানের বিরুদ্ধে যুদ্ধের নিন্দা নিউইয়র্কের মেয়রের

আন্তর্জাতিক ডেস্ক
২৯ মে ২০২৬, ১৫:১৫আপডেট : ২৯ মে ২০২৬, ১৬:২০

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের তীব্র সমালোচনা করেছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। এই যুদ্ধ বেসামরিক নাগরিক এবং শ্রমজীবী পরিবারের ওপর যে বিশাল ধকল তৈরি করে চলেছে, তা বিশেষভাবে উল্লেখ করেছেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মামদানি বলেন, আজ থেকে তিন মাস আগে এমন একটি যুদ্ধ শুরু হয়েছিল, যার পক্ষে কেউ ভোট দেয়নি অথচ এর মূল্য দিতে হয়েছে এমন মানুষদের, যাদের এ বিষয়ে কোনও মতামতই ছিল না।

তিনি উল্লেখ করেন, এই যুদ্ধে ‘হাজারোবেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন’ এবং ‘যুক্তরাষ্ট্রের ১৩ জন সেনাসদস্য আর কখনোই তাদের পরিবারের কাছে ফিরে আসবেন না’।

মার্কিন কংগ্রেসের কোনও ভোট ছাড়াই এই সংঘাত শুরু করা হয়েছে উল্লেখ করে নিউইয়র্কের মেয়র আরও বলেন, আমাদের শহরসহ এই দেশের আমেরিকানরা দেখছেন কীভাবে জ্বালানি তেলের পাম্প এবং মুদি দোকানে পণ্যের দাম বাড়ছে। তাদের পারিবারিক বাজেট আজ এই সংঘাতের কারণে চাপের মুখে পড়েছে।

চলমান এই পরিস্থিতির সমালোচনা করে জোহরান মামদানি বলেন, বিদেশে হারানো প্রতিটি জীবন এবং এখানে শ্রমজীবী পরিবারের কাছ থেকে আদায় হওয়া প্রতিটি ডলার একই বেপরোয়া খরচের অংশ, যা চাপিয়ে দেওয়া হয়েছে সেইসব মানুষের ওপর, যারা এর বোঝা বহন করার সামর্থ্য সবচেয়ে কম রাখে।

/এএস/
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
সম্পর্কিত
জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ২ মার্কিন সেনা নিহত, নিখোঁজ ১  
যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক স্থগিত করলো ইরান
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গোল্ডেন বুটের লড়াইয়ে এমবাপ্পে, ৭ পরিবর্তন নিয়ে মাঠে ফ্রান্স-ইংল্যান্ড
গোল্ডেন বুটের লড়াইয়ে এমবাপ্পে, ৭ পরিবর্তন নিয়ে মাঠে ফ্রান্স-ইংল্যান্ড
নির্মাণাধীন বিদ্যালয়ের ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু 
নির্মাণাধীন বিদ্যালয়ের ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু 
দর্শক খরায় বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ, টিকিটের দামে ছাড় দিয়েও মিলছে না ক্রেতা 
দর্শক খরায় বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ, টিকিটের দামে ছাড় দিয়েও মিলছে না ক্রেতা 
সন্ধ্যার পর শিক্ষার্থীদের চা-দোকানে আড্ডা-ঘোরাঘুরি নিষিদ্ধ, না মানলে ব্যবস্থা
সন্ধ্যার পর শিক্ষার্থীদের চা-দোকানে আড্ডা-ঘোরাঘুরি নিষিদ্ধ, না মানলে ব্যবস্থা
সর্বাধিক পঠিত
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় যারা
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় যারা
টাকা ধার দিয়ে ফেরত পাচ্ছেন না, আদায়ের ভালো উপায় কী?
টাকা ধার দিয়ে ফেরত পাচ্ছেন না, আদায়ের ভালো উপায় কী?
এনবিআরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাস, যেভাবে ধরা পড়লো পেশাদার ‘হ্যাকার’ 
এনবিআরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাস, যেভাবে ধরা পড়লো পেশাদার ‘হ্যাকার’ 
কারাগারে আসার ৮ দিনেই তরুণীর দুঃসাহসিক কাণ্ড, যেভাবে পালালেন
কারাগারে আসার ৮ দিনেই তরুণীর দুঃসাহসিক কাণ্ড, যেভাবে পালালেন
নেতানিয়াহুকে গ্রেফতারের প্রশ্নে যা বললেন মামদানি
নেতানিয়াহুকে গ্রেফতারের প্রশ্নে যা বললেন মামদানি