ভারতে যাওয়ার সময় খুলনা ও বরিশালের মেয়রের ক্যাশিয়ার আটক

সাতক্ষীরা প্রতিনিধি
০৮ আগস্ট ২০২৪, ১৮:২২আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ১৮:৫৬

সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় খুলনা ও বরিশালের মেয়রের দুই ক্যাশিয়ারকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল ১০টার দিকে তাদের আটক করা হয়।

আটক দুজন হলেন– বরিশাল মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক, বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র সেরেনিয়াবাদ সাদিক আব্দুল্লাহর ক্যাশিয়ার নীরব হোসেন ওরফে ‘খোড়া টুটুল’ এবং খুলনার মেয়র তালুকদার আব্দুল খালেকের ক্যাশিয়ার আমজাদ হোসেন।

সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, বিজিবির কাছে সংবাদ ছিল, রাজনৈতিক প্রভাব বিস্তার করে সন্ত্রাসী কার্যকলাপ করা, মাদক ব্যবসা, চাঁদাবাজি, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে– এ ধরনের ব্যক্তিদের ভোমরা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালিয়ে যেতে পারেন। এর ভিত্তিতে সীমান্তের তল্লাশি চৌকিতে বিশেষ নজর রাখা হয়।

তিনি আরও জানান, সকাল ১০টার দিকে নীরব হোসেন ইমিগ্রেশন পার হয়ে ভারতে যাচ্ছিলেন। সেখান থেকে তাকে আটক করা হয়। এ ছাড়া দুপুরে খুলনার মেয়র ও আওয়ামী লীগ নেতা তালুকদার খালেকের ক্যাশিয়ার হিসেবে দায়িত্বপ্রাপ্ত আমজাদ হোসেনকেও আটক করা হয়েছে।

/এমএএ/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৮ আগস্ট ২০২৪, ১৮:২২
ভারতে যাওয়ার সময় খুলনা ও বরিশালের মেয়রের ক্যাশিয়ার আটক
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
একসময় যারা সমালোচনা করতেন, তারাই এখন বাহবা দিচ্ছেন
সালিশ পছন্দ না হওয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে অনুপ্রবেশ, আটক ৪৪
সর্বশেষ খবর
পুজার আগে ত্বকে উজ্জলতা আনতে ঘরেই বানিয়ে নিন ফেসপ্যাক
পুজার আগে ত্বকে উজ্জলতা আনতে ঘরেই বানিয়ে নিন ফেসপ্যাক
মহানবী (সা.)-কে কটূক্তি করে স্ট্যাটাস, যুবককে ধরে পুলিশে দিলেন স্থানীয়রা
মহানবী (সা.)-কে কটূক্তি করে স্ট্যাটাস, যুবককে ধরে পুলিশে দিলেন স্থানীয়রা
একসময় যারা সমালোচনা করতেন, তারাই এখন বাহবা দিচ্ছেন
একসময় যারা সমালোচনা করতেন, তারাই এখন বাহবা দিচ্ছেন
এনজোর ট্রান্সফারে আবারও কোটিপতি রিভার প্লেট
এনজোর ট্রান্সফারে আবারও কোটিপতি রিভার প্লেট
সর্বাধিক পঠিত
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
স্বর্ণের দাম আরও কমলো
স্বর্ণের দাম আরও কমলো
কওমি বোর্ডের সনদে সরকারি মাদ্রাসার দুই পদে নিয়োগের স্বীকৃতি
কওমি বোর্ডের সনদে সরকারি মাদ্রাসার দুই পদে নিয়োগের স্বীকৃতি
বেপজায় ২০ পদে নিয়োগ
বেপজায় ২০ পদে নিয়োগ