লক্ষ্মীপুরে সংঘর্ষে যুবলীগ-শিক্ষার্থীসহ নিহত ১০

রায়পুর প্রতিনিধি
০৪ আগস্ট ২০২৪, ২২:৩৫আপডেট : ০৫ আগস্ট ২০২৪, ০২:২৮

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি ঘিরে লক্ষ্মীপুরে বিক্ষোভকারীদের সঙ্গে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে যুবলীগ ও শিক্ষার্থীসহ ১০ জন নিহত হয়েছেন। সংঘর্ষে কমপক্ষে ৬০ জন গুলিবিদ্ধ হয়েছেন।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. সোহেল রানা রবিবার (৪ আগস্ট) রাত ৮টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রবিবার বেলা ১২টার দিকে জেলা শহরের উত্তর তেমুহনী থেকে ঝুমুর পর্যন্ত এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। আহত হয়েছেন অর্ধশতাধিকের বেশি মানুষ।

নিহত ১০ জনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। লক্ষ্মীপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী সাদ আল আফনান এবং রায়পুর চরমোহনা গ্রামের আবদুর রহমানের ছেলে দশম শ্রেণির ছাত্র মো. ওসমান। বাকি ৮ জনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানান সদর থানার ওসি।

নিহত আফনানের মামা হারুনুর রশিদ জানান, আফনানকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মাথায় গুলি করে ও পিটিয়ে হত্যা করে। গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য নোয়াখালী হাসপাতালে নেওয়ার পথে বেলা সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুই মাস আগে সৌদি আরবে মারা যান আফনানের বাবা সালেহ আহমদ। এক মাস আগে তার লাশ দেশে এনে দাফন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘণ্টাব্যাপী সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা পিছু হটে। সরকারদলীয় নেতাকর্মীদের একটি অংশ অবস্থান নেয় উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহউদ্দিন টিপুর বাসায়। আন্দোলনকারীদের একটি অংশ বাসার সামনে গেলে তাদের লক্ষ্য করে বাসার ভেতর থেকে শটগানের গুলি ছোড়া হয়।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অরূপ পাল বলেন, ‘নিহতদের মধ্যে তিন জনের লাশ সদর হাসপাতালে রাখা রয়েছে। আহত ৬০ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে অন্তত ৫০ জন গুলিবিদ্ধ।’

/কেএইচটি/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২২:৩৫
লক্ষ্মীপুরে সংঘর্ষে যুবলীগ-শিক্ষার্থীসহ নিহত ১০
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেলেন মা-ও, লাশ হয়ে ফিরলেন আরেক মাদ্রাসাছাত্র 
ইজিবাইকের ওপর উল্টে পড়লো বাস, নিহত ৪
সর্বশেষ খবর
বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রফতানি বন্ধ
বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রফতানি বন্ধ
পুজার আগে ত্বকে উজ্জলতা আনতে ঘরেই বানিয়ে নিন ফেসপ্যাক
পুজার আগে ত্বকে উজ্জলতা আনতে ঘরেই বানিয়ে নিন ফেসপ্যাক
মহানবী (সা.)-কে কটূক্তি করে স্ট্যাটাস, যুবককে ধরে পুলিশে দিলেন স্থানীয়রা
মহানবী (সা.)-কে কটূক্তি করে স্ট্যাটাস, যুবককে ধরে পুলিশে দিলেন স্থানীয়রা
একসময় যারা সমালোচনা করতেন, তারাই এখন বাহবা দিচ্ছেন
একসময় যারা সমালোচনা করতেন, তারাই এখন বাহবা দিচ্ছেন
সর্বাধিক পঠিত
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
স্বর্ণের দাম আরও কমলো
স্বর্ণের দাম আরও কমলো
কওমি বোর্ডের সনদে সরকারি মাদ্রাসার দুই পদে নিয়োগের স্বীকৃতি
কওমি বোর্ডের সনদে সরকারি মাদ্রাসার দুই পদে নিয়োগের স্বীকৃতি
বেপজায় ২০ পদে নিয়োগ
বেপজায় ২০ পদে নিয়োগ