দেশ ছেড়েছেন শেখ হাসিনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২ আপডেট : ০৫ আগস্ট ২০২৪, ২২:১০

প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সরকার পতনের এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সোমবার (৫ আগস্ট) ‘লংমার্চ টু ঢাকা’ সফল করতে রাজধানীর রাস্তায় নেমে এসেছে লাখো মানুষ। অনেকে হাতে পতাকাসহ স্লোগান দিচ্ছেন।

 

এদিকে দেশের চলমান পরিস্থিতিতে নিয়ে বিকাল সাড়ে ৪টায় জনগণের উদ্দেশে ভাষণ দেবেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ-জামান। সেই সময় পর্যন্ত দেশের সব নাগরিককে ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছে। এই মুহূর্তে বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে বৈঠক করছেন সেনাপ্রধান ওয়াকার উজ-জামান।

ইতোমধ্যে গণভবনে ঢুকে পড়েছে হাজার হাজার মানুষ। তাদের গণভবনের মাঠে হাত উঁচু করে উল্লাস করতে দেখা গেছে। তারা সেখানকার বিভিন্ন জিনিসপত্র হাতে নিয়ে স্লোগান দিচ্ছেন।

/আরআইজে/এমওএফ/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
দেশ ছেড়েছেন শেখ হাসিনা
০৪ আগস্ট ২০২৪, ২১:৪৭
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সাজছে রাজশাহী, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
জুলাইকে ধারণ করে না তাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে অনুপস্থিত বিরোধীদলীয় নেতা: প্রধানমন্ত্রী
‘জুলাই স্মৃতিস্তম্ভ’ ও আধুনিকায়নকৃত ওসমানী উদ্যান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
ব্যালন ডি’অরে নতুন ভোটে মেসির চেয়ে এগিয়ে রোনালদো!
ব্যালন ডি’অরে নতুন ভোটে মেসির চেয়ে এগিয়ে রোনালদো!
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সাজছে রাজশাহী, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সাজছে রাজশাহী, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
সেলফ-ড্রাইভিং চালু করে ঘুমালেন চালক, পুলিশের গাড়িতে টেসলার ধাক্কা
সেলফ-ড্রাইভিং চালু করে ঘুমালেন চালক, পুলিশের গাড়িতে টেসলার ধাক্কা
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
প্রতিমন্ত্রী ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান
প্রতিমন্ত্রী ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান