ফেনীতে সংঘর্ষে নিহত বেড়ে ৮

ফেনী প্রতিনিধি
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ২১:৪৬

ফেনীতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলায় ৮ জন নিহত হয়েছেন। এ ছাড়া শিক্ষার্থী, সাংবাদিক, পথচারী ও ছাত্রলীগ-যুবলীগ নেতাসহ অর্ধশতাধিক আহত হয়েছেন। ফেনী জেনারেল হাসপাতাল ও সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে এসব তথ্য জানা গেছে।

নিহতরা হলেন ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ইশতিয়াক আহমেদ শ্রাবণ (১৯), সদর উপজেলার দক্ষিণ কাশিমপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে শিহাব উদ্দিন (১৮), ফাজিলপুর ইউনিয়নের রফিকুল ইসলামের ছেলে সাইদুল ইসলাম (২০), সোনাগাজী উপজেলার চর মজলিশপুর এলাকার দেলোয়ার হোসেনের ছেলে শাকিব (২১), দাগনভূঁঞার উত্তর জায়লস্কর গ্রামের শামীম (১৯)।

এ ছাড়া সরোয়ার হোসেন মাসুদ, আরাফাত এবং বিপ্লব নামে অপর ৩ জনের লাশ মিললেও বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। রবিবার (৪ আগস্ট) ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ইকবাল হোসেন  এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘এখন পর্যন্ত ৮ জন মারা গেছেন। অনেকের অবস্থা সংকটাপন্ন। প্রায় ৬০ জনের মতো আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন হাসপাতালে। তিন নিহতের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।’

এর আগে, সরকারের পদত্যাগের একদফা দাবিতে রবিবার বেলা সাড়ে ১১টা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল অংশ দখলে নিয়ে নানা স্লোগানে মুখরিত করে তোলে আন্দোলনরত শিক্ষার্থীরা। দুপুরে মহাসড়কেই জোহরের নামাজ আদায় করতে দেখা গেছে তাদের।

জানা যায়, সকাল থেকে শহরের ট্রাংক রোডস্থ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরসহ পৌর এলাকায় সরকারদলীয় নেতাকর্মীরা অবস্থান নেয়।

অন্যদিকে বেলা সাড়ে ১২টার দিকে হঠাৎ একটি ককটেলের বিকট শব্দের পর শহরের তাকিয়া রোড থেকে ২-৩ জন কিশোর রামদা হাতে বেরিয়ে দাসপাড়া সড়কে আবারও ককটেল নিক্ষেপ করে। এরপরই শহীদ মিনার এলাকা থেকে সরকারদলীয় সশস্ত্র নেতাকর্মীরা মিছিল নিয়ে ধাওয়া করলে তারা পালিয়ে যায়। পরে আন্দোলনকারীদের একটি অংশ ট্রাংক রোডে যাওয়ার চেষ্টা করে।

এদিকে ইটপাটকেলের আঘাতে বাংলাভিশনের প্রতিনিধি রকিবুল ইসলাম, ইনডিপেনডেন্ট টেলিভিশনের ক্যামেরাপারসন সুলতান মাহমুদ (২৩), পথচারী সাইফুল ইসলাম ও যুবদল নেতা সাইদুল ইসলাম (৩২) আহত হয়েছেন। তবে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত জেলার কোথাও পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেনি।

নিহতদের মধ্যে ৫ জনের লাশ মর্গে রয়েছে বলে সাংবাদিকদের নিশ্চিত করেছেন ফেনী জেনারেল হাসপাতালের আরএমও আসিফ ইকবাল। এ ছাড়া শ্রাবণ নামে অপর এক শিক্ষার্থীর লাশ তার স্বজনরা নিয়ে গেছেন বলে নিহতের পারিবারিক সূত্র নিশ্চিত করেছে।

/কেএইচটি/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
ফেনীতে সংঘর্ষে নিহত বেড়ে ৮
সম্পর্কিত
ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেলেন মা-ও, লাশ হয়ে ফিরলেন আরেক মাদ্রাসাছাত্র 
ইজিবাইকের ওপর উল্টে পড়লো বাস, নিহত ৪
সর্বশেষ খবর
পুজার আগে ত্বকে উজ্জলতা আনতে ঘরেই বানিয়ে নিন ফেসপ্যাক
পুজার আগে ত্বকে উজ্জলতা আনতে ঘরেই বানিয়ে নিন ফেসপ্যাক
মহানবী (সা.)-কে কটূক্তি করে স্ট্যাটাস, যুবককে ধরে পুলিশে দিলেন স্থানীয়রা
মহানবী (সা.)-কে কটূক্তি করে স্ট্যাটাস, যুবককে ধরে পুলিশে দিলেন স্থানীয়রা
একসময় যারা সমালোচনা করতেন, তারাই এখন বাহবা দিচ্ছেন
একসময় যারা সমালোচনা করতেন, তারাই এখন বাহবা দিচ্ছেন
এনজোর ট্রান্সফারে আবারও কোটিপতি রিভার প্লেট
এনজোর ট্রান্সফারে আবারও কোটিপতি রিভার প্লেট
সর্বাধিক পঠিত
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
স্বর্ণের দাম আরও কমলো
স্বর্ণের দাম আরও কমলো
কওমি বোর্ডের সনদে সরকারি মাদ্রাসার দুই পদে নিয়োগের স্বীকৃতি
কওমি বোর্ডের সনদে সরকারি মাদ্রাসার দুই পদে নিয়োগের স্বীকৃতি
বেপজায় ২০ পদে নিয়োগ
বেপজায় ২০ পদে নিয়োগ