কোটা আন্দোলনে সহিংসতা: ২৩৫০ জনের জামিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ আগস্ট ২০২৪, ২১:১২আপডেট : ০৬ আগস্ট ২০২৪, ২১:১২

চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নাশকতার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় করা মামলায় গ্রেফতার ২ হাজার ৩৫০ জনের জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৬ আগস্ট) শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাদের জামিনের আদেশ দেন। জামিন পাওয়া আসামিদের মধ্যে বিএনপি, জামায়াত-শিবির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, বিরোধী দলীয় নেতাকর্মী এবং শিক্ষার্থীরা রয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বৈষম্যবিরোধী আন্দোলন ও বিভিন্ন মামলায় আটককৃতদের মুক্তির নির্দেশ দেন রাষ্ট্রপতি। এরপর আসামিদের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। তবে অনেকের ব্যক্তিগত আইনজীবী না থাকায় লিগ্যাল এইড জামিনে সহযোগিতা করেন।

গ্রেফতার আসামিদের মধ্যে শাহবাগ থানার ২৩ জন, রমনা মডেল থানার ১১ জন, বিমানবন্দর থানার ১৭ জন, নিউমার্কেট ও কলাবাগান থানার ৩৪ জন, লালবাগ ও চকবাজার থানার ১০২ জুন, ক্যান্টনমেন্ট থানার ১৫ জন, সূত্রাপুর ও গেন্ডারিয়া থানার ৮৬ জন, মোহাম্মদপুর ও আদাবর থানার ৯৯ জন, কাফরুল থানার ৭১ জন, শেরেবাংলা নগর থানার ২৩ জন, মিরপুর মডেল থানার ১৭৯ জন, কোতোয়ালি ও বংশাল থানার ৭২ জন, ধানমন্ডি থানার ৬৫ জন, খিলগাঁও ও মুগদা থানার ৪০ জন, শাহআলী থানার ১ জন, সবুজবাগ ও রামপুরা থানায় ১১৫ জন, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল ও হাতিরঝিল থানার ১২১ জন, বাড্ডা ও ভাটারা থানার ১৯৪ জন, কদমতলী ও শ্যামপুর থানার ৮৬ জন, উত্তরা পূর্ব, উত্তরা পশ্চিম ও তুরাগ থানার ১৯০ জন, বনানী ও গুলশান থানার ১২০ জন, ডেমরা ও যাত্রাবাড়ী থানার ২৫৩ জন, পল্লবী ও রূপনগর থানার ২১৯ জন এবং পল্টন, মতিঝিল ও শাহজাহানপুর থানার ২১৪ জন রয়েছে।

জামিন পাওয়া উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, জহির উদ্দিন স্বপন, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) আন্দালিব রহমান পার্থ, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাব প্রমুখ।

/এআই/আরআইজে/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৬ আগস্ট ২০২৪, ২১:১২
কোটা আন্দোলনে সহিংসতা: ২৩৫০ জনের জামিন
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
আদালতে কান্নায় ভেঙে পড়লেন নিহত সাংবাদিকের মা, বললেন ‘এ ক্যামন বিচার হলো’
দুর্নীতির মামলায় স্বাস্থ্যের সাবেক ডিজিসহ ৬ জনের বিরুদ্ধে সাক্ষ্য হয়নি
প্রীতি উরাংয়ের মৃত্যু: আশফাকুল হকসহ দুই জনের বিচার শুরু
সর্বশেষ খবর
পুজার আগে ত্বকে উজ্জলতা আনতে ঘরেই বানিয়ে নিন ফেসপ্যাক
পুজার আগে ত্বকে উজ্জলতা আনতে ঘরেই বানিয়ে নিন ফেসপ্যাক
মহানবী (সা.)-কে কটূক্তি করে স্ট্যাটাস, যুবককে ধরে পুলিশে দিলেন স্থানীয়রা
মহানবী (সা.)-কে কটূক্তি করে স্ট্যাটাস, যুবককে ধরে পুলিশে দিলেন স্থানীয়রা
একসময় যারা সমালোচনা করতেন, তারাই এখন বাহবা দিচ্ছেন
একসময় যারা সমালোচনা করতেন, তারাই এখন বাহবা দিচ্ছেন
এনজোর ট্রান্সফারে আবারও কোটিপতি রিভার প্লেট
এনজোর ট্রান্সফারে আবারও কোটিপতি রিভার প্লেট
সর্বাধিক পঠিত
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
স্বর্ণের দাম আরও কমলো
স্বর্ণের দাম আরও কমলো
কওমি বোর্ডের সনদে সরকারি মাদ্রাসার দুই পদে নিয়োগের স্বীকৃতি
কওমি বোর্ডের সনদে সরকারি মাদ্রাসার দুই পদে নিয়োগের স্বীকৃতি
বেপজায় ২০ পদে নিয়োগ
বেপজায় ২০ পদে নিয়োগ