প্রধান বিচারপতির পদত্যাগ দাবি

কুমিল্লায় আদালত ফটকে শিক্ষার্থীদের অবস্থান

কুমিল্লা প্রতিনিধি
১০ আগস্ট ২০২৪, ১৩:০২আপডেট : ১০ আগস্ট ২০২৪, ১৩:৩৭

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগের দাবিতে কুমিল্লায় আদালত ফটকে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে এই কর্মসূচি পালন করছেন তারা। শনিবার (১০ আগস্ট) সকাল ১০টা থেকে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের সামনের ফটকে তাদের অবস্থান করতে দেখা যায়।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের একজন মোহাম্মদ সাকিব হোসাইন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘৫ আগস্ট বাংলার দ্বিতীয় স্বাধীনতার পর থেকে আমরা নানান নাটকীয়তা দেখছি। দেশবাসীও এসব নাটকীয়তা দেখে বুঝতে পারছেন দেশকে নিয়ে আবারও ষড়যন্ত্র করছে একটি মহল। তারা ষড়যন্ত্রের নকশা করছেন এ দেশেই অবস্থান করে। আমরা তাদের চিনেছি। এই নকশাকারের মধ্যে কিছু লোক চিহ্নিত। তাই আমরা প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগ দাবি করছি। দাবি না মানা পর্যন্ত আমরা মাঠে আছি।’

উল্লেখ্য, প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের বিচারপতিদের আজ শনিবার দুপুর ১টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এদিন বেলা ১১টায় হাইকোর্ট চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এ আল্টিমেটাম দেন।

আরও খবর: পদত্যাগের জন্য প্রধান বিচারপতিকে সময় বেঁধে দিলেন শিক্ষার্থীরা

/এমএএ/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
১০ আগস্ট ২০২৪, ১৩:০২
কুমিল্লায় আদালত ফটকে শিক্ষার্থীদের অবস্থান
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
আদালতে কান্নায় ভেঙে পড়লেন নিহত সাংবাদিকের মা, বললেন ‘এ ক্যামন বিচার হলো’
দুর্নীতির মামলায় স্বাস্থ্যের সাবেক ডিজিসহ ৬ জনের বিরুদ্ধে সাক্ষ্য হয়নি
প্রীতি উরাংয়ের মৃত্যু: আশফাকুল হকসহ দুই জনের বিচার শুরু
সর্বশেষ খবর
পুজার আগে ত্বকে উজ্জলতা আনতে ঘরেই বানিয়ে নিন ফেসপ্যাক
পুজার আগে ত্বকে উজ্জলতা আনতে ঘরেই বানিয়ে নিন ফেসপ্যাক
মহানবী (সা.)-কে কটূক্তি করে স্ট্যাটাস, যুবককে ধরে পুলিশে দিলেন স্থানীয়রা
মহানবী (সা.)-কে কটূক্তি করে স্ট্যাটাস, যুবককে ধরে পুলিশে দিলেন স্থানীয়রা
একসময় যারা সমালোচনা করতেন, তারাই এখন বাহবা দিচ্ছেন
একসময় যারা সমালোচনা করতেন, তারাই এখন বাহবা দিচ্ছেন
এনজোর ট্রান্সফারে আবারও কোটিপতি রিভার প্লেট
এনজোর ট্রান্সফারে আবারও কোটিপতি রিভার প্লেট
সর্বাধিক পঠিত
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
স্বর্ণের দাম আরও কমলো
স্বর্ণের দাম আরও কমলো
কওমি বোর্ডের সনদে সরকারি মাদ্রাসার দুই পদে নিয়োগের স্বীকৃতি
কওমি বোর্ডের সনদে সরকারি মাদ্রাসার দুই পদে নিয়োগের স্বীকৃতি
বেপজায় ২০ পদে নিয়োগ
বেপজায় ২০ পদে নিয়োগ