হবিগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ৬ জন নিহত

হবিগঞ্জ প্রতিনিধি
০৫ আগস্ট ২০২৪, ২০:১৪আপডেট : ০৫ আগস্ট ২০২৪, ২০:১৪

হবিগঞ্জের বানিয়াচংয়ে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ৬ জন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশসহ আহত হয়েছেন কমপক্ষে আরও শতাধিক।

নিহতরা হলেন বানিয়াচংয়ের যাত্রাপাশা মহল্লার সানু মিয়ার ছেলে হাসান মিয়া (১২), মাঝের মহল্লা গ্রামের আব্দুন নুরের ছেলে আশরাফুল ইসলাম (১৭), পাড়াগাঁও মহল্লার শমশের মিয়ার ছেলে মোজাক্কির মিয়া (৪০), কামালহানি মহল্লার নয়ন মিয়া (১৮), যাতুকর্নপাড়া মহল্লার আব্দুর রউফের ছেলে তোফাজ্জ্বল (১৮), পূর্বঘর গ্রামের দলাই মিয়ার ছেলে সাদিকুর (৩০)।

সোমবার (৫ আগস্ট) বেলা ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষুব্ধরা মিছিল নিয়ে বড় বাজার থেকে থানার দিকে আসতে থাকেন। এ সময় ঈদগাহের সামনে আন্দোলনকারীদের বাধা দেয় পুলিশ। একপর্যায়ে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকলে জবাবে পুলিশ রাবার বুলেট, কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ছুড়তে থাকে। পুলিশ পিছু হটলে আন্দোলনকারীরা থানায় হামলা করে। একপর্যায়ে বিক্ষোভরত ছাত্র-জনতা থানায় ও ডাকবাংলোয় আগুন ধরিয়ে দেয়।

হবিগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. নুরুল হক বলেন, ‘গুলিবিদ্ধ অবস্থায় বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে ৬ জনকে মৃত ঘোষণা করা হয়। আরও বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।’

/কেএইচটি/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ২০:১৪
হবিগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ৬ জন নিহত
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেলেন মা-ও, লাশ হয়ে ফিরলেন আরেক মাদ্রাসাছাত্র 
ইজিবাইকের ওপর উল্টে পড়লো বাস, নিহত ৪
সর্বশেষ খবর
বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রফতানি বন্ধ
বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রফতানি বন্ধ
পুজার আগে ত্বকে উজ্জলতা আনতে ঘরেই বানিয়ে নিন ফেসপ্যাক
পুজার আগে ত্বকে উজ্জলতা আনতে ঘরেই বানিয়ে নিন ফেসপ্যাক
মহানবী (সা.)-কে কটূক্তি করে স্ট্যাটাস, যুবককে ধরে পুলিশে দিলেন স্থানীয়রা
মহানবী (সা.)-কে কটূক্তি করে স্ট্যাটাস, যুবককে ধরে পুলিশে দিলেন স্থানীয়রা
একসময় যারা সমালোচনা করতেন, তারাই এখন বাহবা দিচ্ছেন
একসময় যারা সমালোচনা করতেন, তারাই এখন বাহবা দিচ্ছেন
সর্বাধিক পঠিত
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
স্বর্ণের দাম আরও কমলো
স্বর্ণের দাম আরও কমলো
কওমি বোর্ডের সনদে সরকারি মাদ্রাসার দুই পদে নিয়োগের স্বীকৃতি
কওমি বোর্ডের সনদে সরকারি মাদ্রাসার দুই পদে নিয়োগের স্বীকৃতি
বেপজায় ২০ পদে নিয়োগ
বেপজায় ২০ পদে নিয়োগ