বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ শিক্ষার্থীর হাসপাতালে মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি
০৯ আগস্ট ২০২৪, ২২:১৬আপডেট : ০৯ আগস্ট ২০২৪, ২২:১৬

দিনাজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় রাহুল ইসলাম (১৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।

নিহত রাহুল দিনাজপুর সদর উপজেলার ৩নং ফাজিলপুর ইউনিয়নের বিদুরসাই গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। তিনি সদর উপজেলার রানীগঞ্জ এহিয়া হোসেন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

জানা যায়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে উত্তপ্ত হয়ে ওঠে দিনাজপুর শহরের হাসপাতাল মোড়। এ সময় পুলিশ রাবার বুলেট, টিয়ারশেল ও গুলি করে। আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন স্থানে আশ্রয় নেন।

রাহুলের সহপাঠীরা জানান, দুপুরের পর ছত্রভঙ্গ হয়ে আদালত চত্বরে গেলে পুলিশ এলোপাতাড়ি গুলি ছোড়ে। এ সময় গুলিবিদ্ধ হয় রাহুল। পরে তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা চলাকালে কিছুটা সুস্থ অনুভব করলে চিকিৎসক তাকে ছাড়পত্র দেন। বাসায় আবার অসুস্থ হয়ে পড়লে তাকে দুদিন আগে হাসপাতালে আবারও ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে, এই শিক্ষার্থীর মৃত্যুর জন্য চিকিৎসক এবং হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলাতির অভিযোগ তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

/এমএএ/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৯ আগস্ট ২০২৪, ২২:১৬
বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ শিক্ষার্থীর হাসপাতালে মৃত্যু
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
২১ ঘণ্টা পর মুচলেকা নিয়ে ছাড়া হলো মাহদীসহ তিন জনকে
মামলা ছাড়াই ১৪ ঘণ্টা ধরে থানায় বৈষম্যবিরোধীর নেতা মাহদী
৭ ঘণ্টা ধরে থানায় আটক বৈষম্যবিরোধী নেতা মাহদী, পুলিশ বলছে সকালে সিদ্ধান্ত হবে
সর্বশেষ খবর
পুজার আগে ত্বকে উজ্জলতা আনতে ঘরেই বানিয়ে নিন ফেসপ্যাক
পুজার আগে ত্বকে উজ্জলতা আনতে ঘরেই বানিয়ে নিন ফেসপ্যাক
মহানবী (সা.)-কে কটূক্তি করে স্ট্যাটাস, যুবককে ধরে পুলিশে দিলেন স্থানীয়রা
মহানবী (সা.)-কে কটূক্তি করে স্ট্যাটাস, যুবককে ধরে পুলিশে দিলেন স্থানীয়রা
একসময় যারা সমালোচনা করতেন, তারাই এখন বাহবা দিচ্ছেন
একসময় যারা সমালোচনা করতেন, তারাই এখন বাহবা দিচ্ছেন
এনজোর ট্রান্সফারে আবারও কোটিপতি রিভার প্লেট
এনজোর ট্রান্সফারে আবারও কোটিপতি রিভার প্লেট
সর্বাধিক পঠিত
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
স্বর্ণের দাম আরও কমলো
স্বর্ণের দাম আরও কমলো
কওমি বোর্ডের সনদে সরকারি মাদ্রাসার দুই পদে নিয়োগের স্বীকৃতি
কওমি বোর্ডের সনদে সরকারি মাদ্রাসার দুই পদে নিয়োগের স্বীকৃতি
বেপজায় ২০ পদে নিয়োগ
বেপজায় ২০ পদে নিয়োগ