চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৫ আগস্ট ২০২৪, ১৬:৫২আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ১৭:০৯

চট্টগ্রাম নগরীর নিউমার্কেট চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল ১০টা থেকে নিউমার্কেট চত্বরে বিক্ষোভ করেন তারা। সপ্তাহব্যাপী ‘রেজিস্ট্যান্স উইক’র কর্মসূচির অংশ হিসেবে শেখ হাসিনার বিচারসহ চার দফা দাবিতে এ কর্মসূচি পালন করা হচ্ছে।

নিউমার্কেট চত্বরে অনুষ্ঠিত এ বিক্ষোভ সমাবেশে উপস্থিত শিক্ষার্থীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাস্তি দাবি করে স্লোগান দেন।

গত ১৩ আগস্ট থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চার দফা দাবিতে সপ্তাহব্যাপী ‘রেজিস্ট্যান্স উইক’ কর্মসূচি পালন করে আসছে।

এদিকে, বহদ্দারহাট মোড়, ইপিজেড, মইজ্জ্যারটেকসহ নগরীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে সভা করেছে বিএনপি ও দলটির অঙ্গ সংগঠন।

অপরদিকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রামে কোনও কর্মসূচি নেই আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলোর। আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের দলীয় কার্যালয়গুলোতেও নেই কোনও নেতাকর্মী।

/এমএএ/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
১৫ আগস্ট ২০২৪, ১৬:৫২
চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের বিক্ষোভ
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
২১ ঘণ্টা পর মুচলেকা নিয়ে ছাড়া হলো মাহদীসহ তিন জনকে
মামলা ছাড়াই ১৪ ঘণ্টা ধরে থানায় বৈষম্যবিরোধীর নেতা মাহদী
৭ ঘণ্টা ধরে থানায় আটক বৈষম্যবিরোধী নেতা মাহদী, পুলিশ বলছে সকালে সিদ্ধান্ত হবে
সর্বশেষ খবর
পুজার আগে ত্বকে উজ্জলতা আনতে ঘরেই বানিয়ে নিন ফেসপ্যাক
পুজার আগে ত্বকে উজ্জলতা আনতে ঘরেই বানিয়ে নিন ফেসপ্যাক
মহানবী (সা.)-কে কটূক্তি করে স্ট্যাটাস, যুবককে ধরে পুলিশে দিলেন স্থানীয়রা
মহানবী (সা.)-কে কটূক্তি করে স্ট্যাটাস, যুবককে ধরে পুলিশে দিলেন স্থানীয়রা
একসময় যারা সমালোচনা করতেন, তারাই এখন বাহবা দিচ্ছেন
একসময় যারা সমালোচনা করতেন, তারাই এখন বাহবা দিচ্ছেন
এনজোর ট্রান্সফারে আবারও কোটিপতি রিভার প্লেট
এনজোর ট্রান্সফারে আবারও কোটিপতি রিভার প্লেট
সর্বাধিক পঠিত
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
স্বর্ণের দাম আরও কমলো
স্বর্ণের দাম আরও কমলো
কওমি বোর্ডের সনদে সরকারি মাদ্রাসার দুই পদে নিয়োগের স্বীকৃতি
কওমি বোর্ডের সনদে সরকারি মাদ্রাসার দুই পদে নিয়োগের স্বীকৃতি
বেপজায় ২০ পদে নিয়োগ
বেপজায় ২০ পদে নিয়োগ