সন্ত্রাসী কর্মকাণ্ড-লুটপাট বন্ধের দাবিতে সমন্বয়কদের সংবাদ সম্মেলন

কুড়িগ্রাম প্রতিনিধি
০৮ আগস্ট ২০২৪, ১৭:৩৬আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ১৭:৩৬

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীর ভুয়া পরিচয় দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড, লুটপাট ও সহিংসতা বন্ধের দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সহ-সমন্বয়করা।

এ সময় লিখিত বক্তব্যে কুড়িগ্রাম সরকারি কলেজের সমন্বয়কারী লাইলাতুল ইসলাম রুমানা জানান, দেশ গঠনের জন্য বৈষম্যবিরোধী কেন্দ্রীয় ও সিনিয়র সমন্বয়কদের পরামর্শ এবং দাবির পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হতে যাচ্ছে। এ অবস্থায় একটি স্বার্থান্বেষী মহল বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের নাম ভাঙিয়ে কুড়িগ্রামের বিভিন্ন স্থানে সন্ত্রাস, লুটপাট ও সহিংসতার ঘটনা ঘটাচ্ছে। কোথাও কোথাও চাঁদাবাজি করার চেষ্টা চালাচ্ছে। যাদের সঙ্গে আন্দোলনকারী কোনও ছাত্রের সংশ্লিষ্টতা নেই।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ছাত্রলীগের বাধা ও হামলার মুখে অনেকে সরে গেলেও সব বাধা উপেক্ষা করে তারা সরকারের পতন হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যান। কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠন এই আন্দোলনের মূল সংগঠক ও সমন্বয়ক হিসেবে দাবি করে অপপ্রচার চালাচ্ছে। এ অবস্থায় দেশের সম্পদ রক্ষা ও শান্তি ফেরাতে এ সব কর্মকাণ্ড বন্ধের দাবি জানানো হয়।

এ সময় আরও বক্তব্য দেন– সমন্বয়ক নাজমুস সাকিব শাহী, নাহিদ হাসান নাঈমসহ অন্যরা।

সংবাদ সম্মেলনে কুড়িগ্রাম জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই উপদেষ্টা, পাঁচ সমন্বয়কারী ও সহ-সমন্বয়কসহ ৩৬ জন ছাত্রের নামের একটি তালিকা সাংবাদিকদের হাতে তুলে দেওয়া হয়। এ সময় জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

/এমএএ/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৮ আগস্ট ২০২৪, ১৭:৩৬
সন্ত্রাসী কর্মকাণ্ড-লুটপাট বন্ধের দাবিতে সমন্বয়কদের সংবাদ সম্মেলন
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
২১ ঘণ্টা পর মুচলেকা নিয়ে ছাড়া হলো মাহদীসহ তিন জনকে
মামলা ছাড়াই ১৪ ঘণ্টা ধরে থানায় বৈষম্যবিরোধীর নেতা মাহদী
৭ ঘণ্টা ধরে থানায় আটক বৈষম্যবিরোধী নেতা মাহদী, পুলিশ বলছে সকালে সিদ্ধান্ত হবে
সর্বশেষ খবর
পুজার আগে ত্বকে উজ্জলতা আনতে ঘরেই বানিয়ে নিন ফেসপ্যাক
পুজার আগে ত্বকে উজ্জলতা আনতে ঘরেই বানিয়ে নিন ফেসপ্যাক
মহানবী (সা.)-কে কটূক্তি করে স্ট্যাটাস, যুবককে ধরে পুলিশে দিলেন স্থানীয়রা
মহানবী (সা.)-কে কটূক্তি করে স্ট্যাটাস, যুবককে ধরে পুলিশে দিলেন স্থানীয়রা
একসময় যারা সমালোচনা করতেন, তারাই এখন বাহবা দিচ্ছেন
একসময় যারা সমালোচনা করতেন, তারাই এখন বাহবা দিচ্ছেন
এনজোর ট্রান্সফারে আবারও কোটিপতি রিভার প্লেট
এনজোর ট্রান্সফারে আবারও কোটিপতি রিভার প্লেট
সর্বাধিক পঠিত
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
স্বর্ণের দাম আরও কমলো
স্বর্ণের দাম আরও কমলো
কওমি বোর্ডের সনদে সরকারি মাদ্রাসার দুই পদে নিয়োগের স্বীকৃতি
কওমি বোর্ডের সনদে সরকারি মাদ্রাসার দুই পদে নিয়োগের স্বীকৃতি
বেপজায় ২০ পদে নিয়োগ
বেপজায় ২০ পদে নিয়োগ