বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে অতিদ্রুত অকার্যকর ঘোষণা করতে হবে: সমন্বয়ক উমামা ফাতেমা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০২৪, ২৩:১৭আপডেট : ১১ আগস্ট ২০২৪, ১৭:২০

‘ছাত্র-জনতা একেকটা অবজেক্ট! নতুন স্বৈরাচার গজানোর আগেই ছাত্র-জনতার সচেতন হওয়া প্রয়োজন’ বলে মত ব্যক্ত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক উমামা ফাতেমা। তিনি বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ প্ল্যাটফর্মটার প্রয়োজন হাসিনার পদত্যাগের পর ফুরিয়ে এসেছে। দেশে এলাকা ভিত্তিতে ছাত্রদের ‘সহিংসতা প্রতিরোধ টিম’, ‘ট্রাফিক নিয়ন্ত্রণ টিম’ তৈরি করে ছাত্রদের ভবিষ্যত বাংলাদেশ নির্মাণের কাজ করে যেতে হবে।

শনিবার (১০ আগস্ট) রাতে নিজের ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তিনি এ কথা বলেন। উমামা ফাতেমা উল্লেখ করেন, ‘আমাদের পড়াশোনায় ফিরে যাওয়া ও শিক্ষা-প্রতিষ্ঠানভিত্তিক ছাত্র সংসদ নির্বাচনের ব্যাপারে মনোযোগ দেয়া দরকার। আইনশৃঙ্খলা বাহিনীকে মাঠে নামিয়ে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’কে অতিদ্রুত অকার্যকর ঘোষণা করতে হবে।’

উমামার ফেসবুক পোস্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাথী উমামা আরও লিখেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ একটি আন্দোলনের প্ল্যাটফর্ম। আমাদের নেতৃত্বদের মধ্যে ৬ জুলাই এর দিকেই এই প্ল্যাটফর্মকেন্দ্রিক একটা বোঝাপড়া তৈরি হয়ে যায়। সেটা ছিল, এই আন্দোলনের মঞ্চ থেকে পরবর্তীতে রাজনৈতিক সংগঠন হবে না। এই আন্দোলনের মঞ্চকে রাজনৈতিক কাঠামোতে পরিণত করলে আমাদের গণঅভ্যুত্থান তার আকাঙ্ক্ষা থেকে বিচ্যুত হবে।’

তার দাবি, অনেক সুবিধাভোগী গোষ্ঠী ছাত্র-জনতার আন্দোলনের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার প্রতিযোগিতায় নেমেছে। ভাবখানা এমন যেন তারা একটা কিছু! ছাত্র-জনতা একেকটা অবজেক্ট! নতুন স্বৈরাচার গজানোর আগেই ছাত্র-জনতার সচেতন হওয়া প্রয়োজন। নয়তো এই ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ নামক আমাদের আন্দোলনের প্ল্যাটফর্মটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের পরিবর্তে গোষ্ঠীস্বার্থ রক্ষার হাতিয়ারে পরিণত হবে এবং দ্রুত মানুষের আস্থা হারাবে। 

‘আমাদের বুঝতে হবে,  কোথায় আমাদের থামতে হবে’ লিখে স্ট্যাটাসের সমাপ্তি টানেন উমামা। 

/আরআইজে/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
১০ আগস্ট ২০২৪, ২৩:১৭
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে অতিদ্রুত অকার্যকর ঘোষণা করতে হবে: সমন্বয়ক উমামা ফাতেমা
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
২১ ঘণ্টা পর মুচলেকা নিয়ে ছাড়া হলো মাহদীসহ তিন জনকে
মামলা ছাড়াই ১৪ ঘণ্টা ধরে থানায় বৈষম্যবিরোধীর নেতা মাহদী
৭ ঘণ্টা ধরে থানায় আটক বৈষম্যবিরোধী নেতা মাহদী, পুলিশ বলছে সকালে সিদ্ধান্ত হবে
সর্বশেষ খবর
পুজার আগে ত্বকে উজ্জলতা আনতে ঘরেই বানিয়ে নিন ফেসপ্যাক
পুজার আগে ত্বকে উজ্জলতা আনতে ঘরেই বানিয়ে নিন ফেসপ্যাক
মহানবী (সা.)-কে কটূক্তি করে স্ট্যাটাস, যুবককে ধরে পুলিশে দিলেন স্থানীয়রা
মহানবী (সা.)-কে কটূক্তি করে স্ট্যাটাস, যুবককে ধরে পুলিশে দিলেন স্থানীয়রা
একসময় যারা সমালোচনা করতেন, তারাই এখন বাহবা দিচ্ছেন
একসময় যারা সমালোচনা করতেন, তারাই এখন বাহবা দিচ্ছেন
এনজোর ট্রান্সফারে আবারও কোটিপতি রিভার প্লেট
এনজোর ট্রান্সফারে আবারও কোটিপতি রিভার প্লেট
সর্বাধিক পঠিত
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
স্বর্ণের দাম আরও কমলো
স্বর্ণের দাম আরও কমলো
কওমি বোর্ডের সনদে সরকারি মাদ্রাসার দুই পদে নিয়োগের স্বীকৃতি
কওমি বোর্ডের সনদে সরকারি মাদ্রাসার দুই পদে নিয়োগের স্বীকৃতি
বেপজায় ২০ পদে নিয়োগ
বেপজায় ২০ পদে নিয়োগ