জাবিতে ঢাকামুখী পদযাত্রায় ছাত্র-জনতার ঢল

জাবি প্রতিনিধি‌
০৫ আগস্ট ২০২৪, ১৪:৪১আপডেট : ০৫ আগস্ট ২০২৪, ১৬:০১

সরকার পতনের এক দফা দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) থেকে ঢাকার উদ্দেশে পদযাত্রা শুরু হয়েছে। সোমবার (৫ আগস্ট) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশ থেকে এ পদযাত্রা শুরু হয়।

পদযাত্রায় বিশ্ববিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষক-শিক্ষার্থীসহ পাশের সাভার ও আশুলিয়া এলাকার প্রায় পাঁচ হাজার মানুষ যোগ দিয়েছেন। পদযাত্রাটি এখন সাভারের নিউ মার্কেট এলাকায় অবস্থান করছে। আইনশৃঙ্খলা বাহিনীর শত বাধাবিপত্তি সত্ত্বেও সাভারের বিভিন্ন অলিগলি থেকে হাজার হাজার মানুষকে এ পদযাত্রায় অংশগ্রহণ করতে দেখা গেছে। এদিকে দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে আশপাশের এলাকার প্রায় এক হাজার শ্রমিক পদযাত্রায় যোগ দেওয়ার জন্য সাভারের উদ্দেশে যাত্রা শুরু করেছেন।

বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশ থেকে এ পদযাত্রা শুরু হয় আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা যেকোনও মূল্যে ঢাকার গাবতলী পর্যন্ত যেতে দৃঢ়প্রতিজ্ঞ। তারপর সেখান থেকে তারা সম্মিলিতভাবে রাজধানীর উদ্দেশে যাত্রা শুরু করবেন। এদিকে আন্দোলনকারীদের ঠেকাতে সাভারের পাকিজা এলাকায় পুলিশের শক্ত অবস্থান লক্ষ করা গেছে। বিভিন্ন ছোটখাটো জমায়েত লক্ষ্য করে পুলিশকে গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করতে দেখা গেছে।

/আরকে/এমওএফ/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৫ আগস্ট ২০২৪, ১৪:৪১
জাবিতে ঢাকামুখী পদযাত্রায় ছাত্র-জনতার ঢল
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
ফেসবুকে জুলাই আন্দোলন নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী কারাগারে
বিশ্ববিদ্যালয়ের হলে ঝুলছে সাদাকালো পতাকা, ৪ শিক্ষার্থীকে শোকজ
তিন দিনের আল্টিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করলেন জাবি শিক্ষার্থীরা
সর্বশেষ খবর
পুজার আগে ত্বকে উজ্জলতা আনতে ঘরেই বানিয়ে নিন ফেসপ্যাক
পুজার আগে ত্বকে উজ্জলতা আনতে ঘরেই বানিয়ে নিন ফেসপ্যাক
মহানবী (সা.)-কে কটূক্তি করে স্ট্যাটাস, যুবককে ধরে পুলিশে দিলেন স্থানীয়রা
মহানবী (সা.)-কে কটূক্তি করে স্ট্যাটাস, যুবককে ধরে পুলিশে দিলেন স্থানীয়রা
একসময় যারা সমালোচনা করতেন, তারাই এখন বাহবা দিচ্ছেন
একসময় যারা সমালোচনা করতেন, তারাই এখন বাহবা দিচ্ছেন
এনজোর ট্রান্সফারে আবারও কোটিপতি রিভার প্লেট
এনজোর ট্রান্সফারে আবারও কোটিপতি রিভার প্লেট
সর্বাধিক পঠিত
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
স্বর্ণের দাম আরও কমলো
স্বর্ণের দাম আরও কমলো
কওমি বোর্ডের সনদে সরকারি মাদ্রাসার দুই পদে নিয়োগের স্বীকৃতি
কওমি বোর্ডের সনদে সরকারি মাদ্রাসার দুই পদে নিয়োগের স্বীকৃতি
বেপজায় ২০ পদে নিয়োগ
বেপজায় ২০ পদে নিয়োগ