‘শিক্ষার্থীদের পক্ষে না থাকায়’ ওসমানী মেডিক্যালের ৩ বিভাগীয় প্রধানকে অব্যাহতি

সিলেট প্রতিনিধি 
১৫ আগস্ট ২০২৪, ১৬:২৯আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ১৬:২৯

কোটা আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের পক্ষে অবস্থান না নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের পক্ষে থাকায় শিক্ষার্থীদের দাবির মুখে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজের তিন বিভাগের প্রধানকে অব্যাহতি দিয়েছে কর্তৃপক্ষ। সম্প্রতি এমনটাই জানা গেছে। 

বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন ওসমানী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শিশির রঞ্জন চক্রবর্ত্রী।

তিনি জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশে সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ আশীক আনোয়ার বাহার, গাইনি অ্যান্ড অবস বিভাগের অধ্যাপক ডা. নাসরীন আখতার ও শিশু বিভাগের অধ্যাপক ডা. মুজিবুল হককে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল বুধবার এ সংক্রান্ত আদেশ হয়।

তিনি আরও জানান, তাদের অব্যাহতি দেওয়ায় তিন বিভাগীয় প্রধানের দায়িত্ব পেয়েছেন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ খালেদ মাহমুদ, গাইনি অ্যান্ড অবস বিভাগের অধ্যাপক ডা. জামিলা খাতুন ও শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরীকে।

/কেএইচটি/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
১৫ আগস্ট ২০২৪, ১৬:২৯
‘শিক্ষার্থীদের পক্ষে না থাকায়’ ওসমানী মেডিক্যালের ৩ বিভাগীয় প্রধানকে অব্যাহতি
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
২১ ঘণ্টা পর মুচলেকা নিয়ে ছাড়া হলো মাহদীসহ তিন জনকে
মামলা ছাড়াই ১৪ ঘণ্টা ধরে থানায় বৈষম্যবিরোধীর নেতা মাহদী
৭ ঘণ্টা ধরে থানায় আটক বৈষম্যবিরোধী নেতা মাহদী, পুলিশ বলছে সকালে সিদ্ধান্ত হবে
সর্বশেষ খবর
একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই
একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই
স্বর্ণের দাম আবার বাড়লো
স্বর্ণের দাম আবার বাড়লো
দূষিত বাতাসের বৈশ্বিক তালিকায় ১০ নম্বরে ঢাকা, শীর্ষে কোন শহর 
দূষিত বাতাসের বৈশ্বিক তালিকায় ১০ নম্বরে ঢাকা, শীর্ষে কোন শহর 
প্রাচীন পাথর আর সাদা সৈকতের উপকূল হেব্রিডিস
প্রাচীন পাথর আর সাদা সৈকতের উপকূল হেব্রিডিস
সর্বাধিক পঠিত
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
কওমি বোর্ডের সনদে সরকারি মাদ্রাসার দুই পদে নিয়োগের স্বীকৃতি
কওমি বোর্ডের সনদে সরকারি মাদ্রাসার দুই পদে নিয়োগের স্বীকৃতি
রুফটপ সোলারে বাড়িওয়ালারা কী সুবিধা পাবেন জানালেন প্রধানমন্ত্রী
রুফটপ সোলারে বাড়িওয়ালারা কী সুবিধা পাবেন জানালেন প্রধানমন্ত্রী
‘ম্যান অব দ্য ম্যাচ’ হয়েও প্রাইজমানি না পেয়ে অবাক হয়েছিলেন হাসান 
‘ম্যান অব দ্য ম্যাচ’ হয়েও প্রাইজমানি না পেয়ে অবাক হয়েছিলেন হাসান