মৌলভীবাজার আ.লীগ-যুবলীগ সভাপতিসহ ১৫৫ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজার প্রতিনিধি
১৬ আগস্ট ২০২৪, ১২:৩১আপডেট : ১৬ আগস্ট ২০২৪, ১২:৩১

মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতিসহ ১৫৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। আসামি করা হয়েছে অজ্ঞাত আরও ২০০ জনকে। বুধবার (১৪ আগস্ট) রাতে মৌলভীবাজার সদর মডেল থানায় এ মামলা করা হয়। বিষয়টি নিশ্চিত করেন মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম।

মামলায় অন্যতম আসামিদের মধ্যে রয়েছেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের সাবেক এমপি নেছার আহমদ, সদ্য বিদায়ী এমপি জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক ও পৌর মেয়র ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগ যুগ্ম-সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. কামাল হোসেন, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাধাপদ দেব সজল, জেলা যুবলীগ সভাপতি সৈয়দ রেজাউর রহমান ও সাধারণ সম্পাদক সৈয়দ সেলিম হক প্রমুখ।

জানা যায়, গত ৪ আগস্ট মৌলভীবাজার শহরের চৌমোহনায় আন্দোলন কর্মসূচির সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলাটি দায়ের করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদির তালুকদার।

/কেএইচটি/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
১৬ আগস্ট ২০২৪, ১২:৩১
মৌলভীবাজার আ.লীগ-যুবলীগ সভাপতিসহ ১৫৫ জনের বিরুদ্ধে মামলা
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
চলন্ত ট্রেনের ক্যান্টিনে নারী যাত্রীকে ধর্ষণ, এবার ৪ পুলিশ সদস্য প্রত্যাহার
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
২৭ দিন পর অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, কনটেন্ট ক্রিয়েটর ইমন গ্রেফতার
সর্বশেষ খবর
পুজার আগে ত্বকে উজ্জলতা আনতে ঘরেই বানিয়ে নিন ফেসপ্যাক
পুজার আগে ত্বকে উজ্জলতা আনতে ঘরেই বানিয়ে নিন ফেসপ্যাক
মহানবী (সা.)-কে কটূক্তি করে স্ট্যাটাস, যুবককে ধরে পুলিশে দিলেন স্থানীয়রা
মহানবী (সা.)-কে কটূক্তি করে স্ট্যাটাস, যুবককে ধরে পুলিশে দিলেন স্থানীয়রা
একসময় যারা সমালোচনা করতেন, তারাই এখন বাহবা দিচ্ছেন
একসময় যারা সমালোচনা করতেন, তারাই এখন বাহবা দিচ্ছেন
এনজোর ট্রান্সফারে আবারও কোটিপতি রিভার প্লেট
এনজোর ট্রান্সফারে আবারও কোটিপতি রিভার প্লেট
সর্বাধিক পঠিত
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
স্বর্ণের দাম আরও কমলো
স্বর্ণের দাম আরও কমলো
কওমি বোর্ডের সনদে সরকারি মাদ্রাসার দুই পদে নিয়োগের স্বীকৃতি
কওমি বোর্ডের সনদে সরকারি মাদ্রাসার দুই পদে নিয়োগের স্বীকৃতি
বেপজায় ২০ পদে নিয়োগ
বেপজায় ২০ পদে নিয়োগ