দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে ‘আন্দোলনের রঙ’

চাঁদপুর প্রতিনিধি
১২ আগস্ট ২০২৪, ১০:১৭আপডেট : ১২ আগস্ট ২০২৪, ১০:৪০

কোটা সংস্কার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রাণ হারিয়েছেন শত শত মানুষ। রাজপথে রক্ত ঝরেছে কয়েক হাজার শিক্ষার্থীর। সফল গণঅভ্যুত্থানের পর সড়কের পাশে এবং শিক্ষাপ্রতিষ্ঠানের দেয়ালে চিত্রাঙ্কনের মাধ্যমে আন্দোলনের সেসব স্মৃতিকে তুলে ধরার চেষ্টা করছেন চাঁদপুরের শিক্ষার্থীরা। বিবর্ণ অতীত মুছে দেয়ালে দেয়ালে ‘স্বপ্নলিপি’ আঁকছেন তারা।

শিক্ষার্থীরা অনেক দেয়ালে নতুন করে লিখছেন দেশ সংস্কারের নানা স্লোগান। আঁকছেন বিভিন্ন শিল্পকর্মও। শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর থেকে (৫ আগস্ট) চাঁদপুর শহরে এই কার্যক্রম চলছে। 

রবিবার (১১ আগস্ট) সকাল থেকেই শিক্ষার্থীদের শহরের মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দুটি দেয়ালে চিত্রকর্ম করতে দেখা যায়। চাঁদপুর শহর ও আশপাশের অঞ্চলে বসবাসরত বিভিন্ন বিদ্যালয়, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ কর্মযজ্ঞে অংশ নেন।

লিখছেন দেশ সংস্কারের নানা স্লোগান (ছবি: বাংলা ট্রিবিউন)

তারা গত কয়েকদিনে চাঁদপুর সরকারি কলেজ, চাঁদপুর সরকারি মহিলা কলেজ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ চাঁদপুর, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনের দেয়ালগুলোতে নানান শিল্পকর্মও আঁকছেন।

শেখ হাসিনার পদত্যাগের পর চাঁদপুরের শিক্ষার্থীরা নিজ উদ্যোগে শহরের বিভিন্ন সড়ক, থানা, লেক ও জনগুরুত্বপূর্ণ স্থাপনা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে অংশ নিচ্ছেন। একই সঙ্গে তারা শহরের ওয়্যারলেস, বিপণিবাগ ও পালবাজারে বাজার মনিটরিং করছেন। তাদের এই কাজে সহযোগিতা করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চাঁদপুর জেলা কার্যালয় ও স্কাউট।

এ ছাড়াও চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের বাবুরহাট থেকে শুরু করে শহর এবং শহরের গুরুত্বপূর্ণ সড়কে ট্রাফিক ব্যবস্থাপনায় কাজ করছেন বহু শিক্ষার্থী। সকাল থেকে রাত পর্যন্ত তারা এই দায়িত্ব পালন করছেন। তাদের সাথে ট্রাফিক ব্যবস্থপনায় যোগ দিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ও স্কাউট সদস্যরা।

সড়কে শৃঙ্খলা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বাজার মনিটরিংয়ে দেখা যাচ্ছে শিক্ষার্থীদের (ছবি: বাংলা ট্রিবিউন)

ট্রাফিক ব্যবস্থপনার এই কাজ শুধুমাত্র চাঁদপুর শহরে নয়; একইভাবে চলছে জেলার ফরিদগঞ্জ, হাইমচর, মতলব উত্তর, মতলব দক্ষিণ, হাজীগঞ্জ, শাহরাস্তি ও কচুয়া উপজেলায়।

শহরের সড়কে ট্রাফিকের দায়িত্বপালনকারী একাধিক শিক্ষার্থী বলেন, ‘ট্রাফিক পুলিশের সদস্যরা না থাকায় আমরা জনদুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে এই কাজ করছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরলে ও পুলিশ বাহিনীর সদস্যরা কর্মস্থলে যোগ দিলে আমাদের আর এই কাজ করতে হবে না। আমরা এখন সড়কে চালককে নিয়ম মেনে চলার অনুরোধ করে যাচ্ছি।’

/কেএইচটি/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
১২ আগস্ট ২০২৪, ১০:১৭
দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে ‘আন্দোলনের রঙ’
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
২১ ঘণ্টা পর মুচলেকা নিয়ে ছাড়া হলো মাহদীসহ তিন জনকে
মামলা ছাড়াই ১৪ ঘণ্টা ধরে থানায় বৈষম্যবিরোধীর নেতা মাহদী
৭ ঘণ্টা ধরে থানায় আটক বৈষম্যবিরোধী নেতা মাহদী, পুলিশ বলছে সকালে সিদ্ধান্ত হবে
সর্বশেষ খবর
পুজার আগে ত্বকে উজ্জলতা আনতে ঘরেই বানিয়ে নিন ফেসপ্যাক
পুজার আগে ত্বকে উজ্জলতা আনতে ঘরেই বানিয়ে নিন ফেসপ্যাক
মহানবী (সা.)-কে কটূক্তি করে স্ট্যাটাস, যুবককে ধরে পুলিশে দিলেন স্থানীয়রা
মহানবী (সা.)-কে কটূক্তি করে স্ট্যাটাস, যুবককে ধরে পুলিশে দিলেন স্থানীয়রা
একসময় যারা সমালোচনা করতেন, তারাই এখন বাহবা দিচ্ছেন
একসময় যারা সমালোচনা করতেন, তারাই এখন বাহবা দিচ্ছেন
এনজোর ট্রান্সফারে আবারও কোটিপতি রিভার প্লেট
এনজোর ট্রান্সফারে আবারও কোটিপতি রিভার প্লেট
সর্বাধিক পঠিত
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
স্বর্ণের দাম আরও কমলো
স্বর্ণের দাম আরও কমলো
কওমি বোর্ডের সনদে সরকারি মাদ্রাসার দুই পদে নিয়োগের স্বীকৃতি
কওমি বোর্ডের সনদে সরকারি মাদ্রাসার দুই পদে নিয়োগের স্বীকৃতি
বেপজায় ২০ পদে নিয়োগ
বেপজায় ২০ পদে নিয়োগ