আন্দোলনে ছেলেকে খুঁজতে গিয়ে গুলিবিদ্ধ বাবার মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০২৪, ১৬:২১আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ১৬:২১

কোটা সংস্কার আন্দোলনে সৃষ্ট সহিংসতায় গুলিবিদ্ধ মো. বাবুল মৃধা (৪৭) মারা গেছেন। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে তার মৃত্যু হয়। বাবুল মৃধা আন্দোলনে যাওয়া ছেলেকে খুঁজিতে গিয়ে গুলিবিদ্ধ হন।

বাবলু মৃধা পটুয়াখালী দশমিনা উপজেলার খারিজা বেতাগী গ্রামের মফেজ আলী মৃধার ছেলে। যাত্রাবাড়ী ধনিয়া সালাম বাবুর বাড়িতে ভাড়া বাসায় থাকতেন। দুই ছেলের জনক ছিলেন তিনি। তার ছেলে আবু তালিব ধনিয়া স্কুল অ্যান্ড কলেজের ইন্টার প্রথম বর্ষের শিক্ষার্থী। ছোট ছেলে মাহিন দেড় বছর বয়সী। স্ত্রীর নাম সিমা বেগম। বাবুল মৃধা পেশায় রাজমিস্ত্রী ও বিএনপির সমর্থক ছিলেন।

মৃতের ছেলে আবু তালিব বলেন, গত ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলনে গিয়েছিলাম আমি। আমার বাবা ওইদিন রাত সাড়ে ৮টার দিকে আমাকে খুঁজতে যান। পরে যাত্রাবাড়ী থানার শনিরআখড়া লাকি কমিউনিটি সেন্টারের সামনে গুলিবিদ্ধ হন।’

তিনি বলেন, ‘১৯ জুলাই রাতে বাবাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ১৮ আগস্ট নেওয়া হয় পিলখানা হাসপাতালে। পরে সেখান থেকে ২২ আগস্ট ঢাকা সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার মারা যান তিনি।’

যাত্রাবাড়ী থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মঙ্গলবার ঢামেক হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করেন যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান।

/এআইবি/কেএইচ/আরকে/
টাইমলাইন: কোটা আন্দোলন
১০ সেপ্টেম্বর ২০২৪, ১৬:২১
আন্দোলনে ছেলেকে খুঁজতে গিয়ে গুলিবিদ্ধ বাবার মৃত্যু
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেলেন মা-ও, লাশ হয়ে ফিরলেন আরেক মাদ্রাসাছাত্র 
ইজিবাইকের ওপর উল্টে পড়লো বাস, নিহত ৪
সর্বশেষ খবর
বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রফতানি বন্ধ
বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রফতানি বন্ধ
পুজার আগে ত্বকে উজ্জলতা আনতে ঘরেই বানিয়ে নিন ফেসপ্যাক
পুজার আগে ত্বকে উজ্জলতা আনতে ঘরেই বানিয়ে নিন ফেসপ্যাক
মহানবী (সা.)-কে কটূক্তি করে স্ট্যাটাস, যুবককে ধরে পুলিশে দিলেন স্থানীয়রা
মহানবী (সা.)-কে কটূক্তি করে স্ট্যাটাস, যুবককে ধরে পুলিশে দিলেন স্থানীয়রা
একসময় যারা সমালোচনা করতেন, তারাই এখন বাহবা দিচ্ছেন
একসময় যারা সমালোচনা করতেন, তারাই এখন বাহবা দিচ্ছেন
সর্বাধিক পঠিত
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
স্বর্ণের দাম আরও কমলো
স্বর্ণের দাম আরও কমলো
কওমি বোর্ডের সনদে সরকারি মাদ্রাসার দুই পদে নিয়োগের স্বীকৃতি
কওমি বোর্ডের সনদে সরকারি মাদ্রাসার দুই পদে নিয়োগের স্বীকৃতি
বেপজায় ২০ পদে নিয়োগ
বেপজায় ২০ পদে নিয়োগ