বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের নামে রাজশাহীর বিভিন্ন চত্বরের ‘নামকরণ’

রাবি প্রতিনিধি
১৩ আগস্ট ২০২৪, ০৯:০৮ আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ১৫:২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজশাহীতে তিন জন শহীদের নামে নগরীর আলুপট্টি মোড়, সাগড়পাড়া মোড় এবং ভদ্রা মোড়ের নাম ঘোষণা করা হয়েছে। এ ছাড়া নাম পাল্টে তালাইমারী মোড় এবং মুজিব চত্বরকে ‘বিজয় ২৪’ চত্বর হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে।

সোমবার (১২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় সারা দেশে চলমান আওয়ামী লীগের ‘প্রোপাগান্ডা’ ও ‘বিভিন্ন ষড়যন্ত্রের’ বিরুদ্ধে রাজশাহীতে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচি থেকে এই ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সালাউদ্দিন আম্মার।

বিক্ষোভ কর্মসূচিতে সালাউদ্দিন আম্মার বলেন, ‘গত ৫ আগস্ট কাঙ্ক্ষিত বিজয় অর্জনের দিনে মেয়র খায়রুজ্জামান লিটনের নির্দেশে রাজশাহীতে আমাদের তিন জন ভাইকে গুলি করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা সেই তিন জন ভাইকে ইতিহাসের পাতায় স্মরণীয় করে রাখতে চাই। সেজন্য তিন জন শহীদ ভাইয়ের নামে তিনটি চত্বরের নাম ঘোষণা করে দিচ্ছি। সেটা প্রতিষ্ঠিত করার দায়িত্ব আপনার আমার। এদেশে সরকার নেই প্রশাসন নেই কিন্তু কয়েকদিন ছাত্রসমাজ খুব ভালোভাবেই দেশ চালাতে পেরেছে। তাই এই চত্বর প্রতিষ্ঠিত করাটা আমাদের জন্য খুব বড় বিষয় না।’

তিনি বলেন, ‘এখন থেকে রাজশাহী শহরের আলুপট্টি মোড়কে শহীদ আলী রায়হান চত্বর নামে ঘোষণা করছি। সাগরপাড়া মোড়কে আমরা রাজশাহীর প্রথম শহীদ শাকিল চত্বর ঘোষণা করছি। আমাদের আন্দোলনের সূচনা এবং বিজয় যেখান থেকে হয়েছে সেই তালাইারী মোড়কে আমরা বিজয় ২৪ চত্বর নামে ঘোষণা করছি। সেই সঙ্গে ফ্যাসিবাদের জন্মদাতা মুজিব চত্বরের উৎপাটন করে সেটাকে বিজয় ২৪ চত্বর ঘোষণা করা হলো। শহীদ সাকিব আনজুম ভাইয়ের স্মরণে নগরী ভদ্রার মোড় হবে শহীদ শাকিব আনজুম চত্বর।’

এর আগে, গত ৫ আগস্ট আন্দোলনরত অবস্থায় শাকিল এবং সাকিব আনজুম শহীদ হন। এ ছাড়া মাথায় গুলিবিদ্ধ হয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮ আগস্ট শহীদ হন আলী রায়হান।

/কেএইচটি/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
১৩ আগস্ট ২০২৪, ০৯:০৮
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের নামে রাজশাহীর বিভিন্ন চত্বরের ‘নামকরণ’
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৪৭
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
নতুন দুই মামলায় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ গ্রেফতার
সর্বশেষ খবর
ব্যালন ডি’অরে নতুন ভোটে মেসির চেয়ে এগিয়ে রোনালদো!
ব্যালন ডি’অরে নতুন ভোটে মেসির চেয়ে এগিয়ে রোনালদো!
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সাজছে রাজশাহী, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সাজছে রাজশাহী, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
সেলফ-ড্রাইভিং চালু করে ঘুমালেন চালক, পুলিশের গাড়িতে টেসলার ধাক্কা
সেলফ-ড্রাইভিং চালু করে ঘুমালেন চালক, পুলিশের গাড়িতে টেসলার ধাক্কা
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
প্রতিমন্ত্রী ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান
প্রতিমন্ত্রী ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ