ছয় সমন্বয়কের নামে হত্যা মামলার ঘোষণা আ.লীগ নেতার

গোপালগঞ্জ প্রতিনিধি
১৪ আগস্ট ২০২৪, ১৬:২৫আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ১৯:০০

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে উপজেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতারা।

মঙ্গলবার (১৩ আগস্ট) ঢাকার একটি আদালতে শেখ হাসিনার নামে মামলা দায়েরের খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভে ফেটে পড়েন কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা।

ঘটনার প্রতিবাদে কোটালীপাড়া উপজেলার সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে বুধবার (১৪ আগস্ট) বেলা ১১টায় দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে আওয়ামী লীগ। মিছিলে ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ ছাড়াও সর্বস্তরের মানুষ অংশ নেন। মিছিলটি কোটালীপাড়া হাসপাতাল সড়ক থেকে শুরু করে উপজেলা চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় অফিসে এসে শেষ হয়।

এ সময় কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন, ‘যারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করেছেন, আমরা তাদের নামে গোপালগঞ্জে মামলা করবো।’

কোটালীপাড়া পৌরসভার মেয়র মতিউর রহমান হাজরা নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘গত ৫ আগস্টের পর দেশে যতজন আওয়ামী লীগ, যুবলীগ ও পুলিশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, প্রতিটি হত্যাকাণ্ড তারা (আন্দোলনকারী) ঘটিয়েছে। কোটা সংস্কারের নামে যে ছয় জন সমন্বয়ক মানুষ হত্যা করে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগসহ দেশত্যাগে বাধ্য করে নিজেরাই ক্ষমতায় বসেছে, তাদেরও এই মামলায় আসামি করা হবে।’

কোটালীপাড়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাবুল হাজরা বলেন, ‘প্রিয় নেত্রী শেখ হাসিনার মিথ্যা মামলা প্রত্যাহার করে সম্মানের সঙ্গে দেশে ফিরিয়ে আনতে হবে।’

সভায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতারাও বক্তব্য রাখেন।

/কেএইচটি/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
১৪ আগস্ট ২০২৪, ১৬:২৫
ছয় সমন্বয়কের নামে হত্যা মামলার ঘোষণা আ.লীগ নেতার
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
চলন্ত ট্রেনের ক্যান্টিনে নারী যাত্রীকে ধর্ষণ, এবার ৪ পুলিশ সদস্য প্রত্যাহার
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
২৭ দিন পর অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, কনটেন্ট ক্রিয়েটর ইমন গ্রেফতার
সর্বশেষ খবর
একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই
একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই
স্বর্ণের দাম আবার বাড়লো
স্বর্ণের দাম আবার বাড়লো
দূষিত বাতাসের বৈশ্বিক তালিকায় ১০ নম্বরে ঢাকা, শীর্ষে কোন শহর 
দূষিত বাতাসের বৈশ্বিক তালিকায় ১০ নম্বরে ঢাকা, শীর্ষে কোন শহর 
প্রাচীন পাথর আর সাদা সৈকতের উপকূল হেব্রিডিস
প্রাচীন পাথর আর সাদা সৈকতের উপকূল হেব্রিডিস
সর্বাধিক পঠিত
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
কওমি বোর্ডের সনদে সরকারি মাদ্রাসার দুই পদে নিয়োগের স্বীকৃতি
কওমি বোর্ডের সনদে সরকারি মাদ্রাসার দুই পদে নিয়োগের স্বীকৃতি
রুফটপ সোলারে বাড়িওয়ালারা কী সুবিধা পাবেন জানালেন প্রধানমন্ত্রী
রুফটপ সোলারে বাড়িওয়ালারা কী সুবিধা পাবেন জানালেন প্রধানমন্ত্রী
‘ম্যান অব দ্য ম্যাচ’ হয়েও প্রাইজমানি না পেয়ে অবাক হয়েছিলেন হাসান 
‘ম্যান অব দ্য ম্যাচ’ হয়েও প্রাইজমানি না পেয়ে অবাক হয়েছিলেন হাসান