‘জরুরি অবস্থা নয়, সেনারা গুলি চালাবে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ আগস্ট ২০২৪, ১৬:৩৪আপডেট : ০৫ আগস্ট ২০২৪, ১৭:০৮

প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন শেখ হাসিনা। তবে দেশে কোনও জরুরি অবস্থা জারি হবে না বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ-জামান। তিনি বলেছেন, পরিস্থিতি শান্ত হলে কোনও জরুরি অবস্থার প্রয়োজন নেই। সেনারা গুলি চালাবে না।

সোমবার (৫ আগষ্ট) জাতির উদ্দেশে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওয়াকার উজ-জামান বলেন, আমরা একটি অন্তবর্তী সরকার গঠন করে দেশ পরিচালনা করবো। আমি কথা দিচ্ছি সব হত্যা ও অন্যায়ের বিচার আমরা করবো।

দেশবাসীকে উশৃঙ্খল না হওয়ার আহ্বান জানিয়ে সেনাপ্রধান বলেন, আপনারা সেনাবাহিনীর প্রতি বিশ্বাস রাখেন। আপনাদের সব দাবি আমরা মেনে নেবো।

তিনি বলেন, সেনাবাহিনী গুলি চালাবে না। পুলিশও গুলি চালাবে না। আপনারা আমাদের সহযোগিতা করুন। আজ রাতের মধ্যেই আমরা একটা সিদ্ধান্ত নেবো। তবে দুয়েকদিন সময় লাগতে পারে।

এর আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সেনাবাহিনী ও বিভিন্ন রাজনৈতিক নেতারা ও বিশিষ্ট জনের বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াতের আমির, গণসংহতি আন্দোলনে সমন্বয়ক জোনায়েদ সাকি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল। তবে বৈঠকে আওয়ামী লীগের কেউ ছিল না। 

/জেডইউ/আরআইজে/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৬:৩৪
‘জরুরি অবস্থা নয়, সেনারা গুলি চালাবে না’
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব
মিলিটারি পুলিশ-আরভিঅ্যান্ডএফ কোরের সক্ষমতা বাড়ানোর তাগিদ সেনাপ্রধানের 
‘সামরিক প্রভাব বাড়ছে’, পাকিস্তান স্বৈরতন্ত্রের দিকে যাচ্ছে: ইমরানপুত্র
সর্বশেষ খবর
পুজার আগে ত্বকে উজ্জলতা আনতে ঘরেই বানিয়ে নিন ফেসপ্যাক
পুজার আগে ত্বকে উজ্জলতা আনতে ঘরেই বানিয়ে নিন ফেসপ্যাক
মহানবী (সা.)-কে কটূক্তি করে স্ট্যাটাস, যুবককে ধরে পুলিশে দিলেন স্থানীয়রা
মহানবী (সা.)-কে কটূক্তি করে স্ট্যাটাস, যুবককে ধরে পুলিশে দিলেন স্থানীয়রা
একসময় যারা সমালোচনা করতেন, তারাই এখন বাহবা দিচ্ছেন
একসময় যারা সমালোচনা করতেন, তারাই এখন বাহবা দিচ্ছেন
এনজোর ট্রান্সফারে আবারও কোটিপতি রিভার প্লেট
এনজোর ট্রান্সফারে আবারও কোটিপতি রিভার প্লেট
সর্বাধিক পঠিত
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
স্বর্ণের দাম আরও কমলো
স্বর্ণের দাম আরও কমলো
কওমি বোর্ডের সনদে সরকারি মাদ্রাসার দুই পদে নিয়োগের স্বীকৃতি
কওমি বোর্ডের সনদে সরকারি মাদ্রাসার দুই পদে নিয়োগের স্বীকৃতি
বেপজায় ২০ পদে নিয়োগ
বেপজায় ২০ পদে নিয়োগ