হত্যাকারীদের প্রত্যেককে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে: না‌হিদ

টাঙ্গাইল প্রতিনিধি
১৫ আগস্ট ২০২৪, ১৯:৫৫আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ২২:০৫

অন্তর্বর্তীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, ‘যারা ছাত্র ও জনসাধারণকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে তাদের প্রত্যেককেই আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হবে। সা‌জিদের আত্মত্যাগের কারণে নতুন স্বাধীনতা পেয়ে‌ছি।’

ঢাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত সা‌জিদের জানাজায় অংশ‌ নিয়ে তি‌নি এসব কথা বলেন। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে সাজিদের গ্রামের বাড়ি টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়নের বিলকুকডি গ্রামে এ জানাজা অনুষ্ঠিত হয়।

এ সময় উপদেষ্টা না‌হিদ ইসলাম বলেন, ‘সাজিদদের এই আত্মত্যাগ বাংলাদেশের মানুষ কোনোদিন ভুলবে না। তারা দেশের জন্য জীবন দিয়েছেন। আমরাও নির্যা‌তিত হয়ে‌ছি, হয়তো ভাগ্য ভালো আমরা বেঁচে গে‌ছি। ‌বেঁচে গে‌ছি এই কারণে আমরা এখানে এসে কথা বলতে পার‌ছি। আজ আমার মায়ের বুক খা‌লি হয়‌নি, সা‌জিদের মায়ের বুক খা‌লি হয়েছে। এখন আমরা যারা আন্দোলন করে‌ছি, আমরা যারা আছি– আমরা প্রত্যেকে সা‌জিদ।’

তিনি আরও বলেন, ‘যারা গু‌লি করে মেরেছে তাদের অবশ্যই বিচার করবো। সেই বিচার করার জন্যই আমরা নতুন স্বাধীন বাংলাদেশ অর্জন করে‌ছি। সাজিদের পরিবারের দায়িত্ব আমি নিলাম।’

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইকরামুল হক সাজিদ গত ৪ আগস্ট ঢাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে আহত হন। পরে গত ১৪ আগস্ট ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়নের বিলকুকডি গ্রা‌মের বাসিন্দা

/এমএএ/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
১৫ আগস্ট ২০২৪, ১৯:৫৫
হত্যাকারীদের প্রত্যেককে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে: না‌হিদ
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
পুরনো স্বৈরাচারী কায়দায়ই ফিরে যাচ্ছে সরকার: নাহিদ ইসলাম
প্রত্যাশিত সংস্কার অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে না: নাহিদ ইসলাম 
২১ ঘণ্টা পর মুচলেকা নিয়ে ছাড়া হলো মাহদীসহ তিন জনকে
সর্বশেষ খবর
একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই
একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই
স্বর্ণের দাম আবার বাড়লো
স্বর্ণের দাম আবার বাড়লো
দূষিত বাতাসের বৈশ্বিক তালিকায় ১০ নম্বরে ঢাকা, শীর্ষে কোন শহর 
দূষিত বাতাসের বৈশ্বিক তালিকায় ১০ নম্বরে ঢাকা, শীর্ষে কোন শহর 
প্রাচীন পাথর আর সাদা সৈকতের উপকূল হেব্রিডিস
প্রাচীন পাথর আর সাদা সৈকতের উপকূল হেব্রিডিস
সর্বাধিক পঠিত
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
কওমি বোর্ডের সনদে সরকারি মাদ্রাসার দুই পদে নিয়োগের স্বীকৃতি
কওমি বোর্ডের সনদে সরকারি মাদ্রাসার দুই পদে নিয়োগের স্বীকৃতি
রুফটপ সোলারে বাড়িওয়ালারা কী সুবিধা পাবেন জানালেন প্রধানমন্ত্রী
রুফটপ সোলারে বাড়িওয়ালারা কী সুবিধা পাবেন জানালেন প্রধানমন্ত্রী
‘ম্যান অব দ্য ম্যাচ’ হয়েও প্রাইজমানি না পেয়ে অবাক হয়েছিলেন হাসান 
‘ম্যান অব দ্য ম্যাচ’ হয়েও প্রাইজমানি না পেয়ে অবাক হয়েছিলেন হাসান