চেয়ারম্যান প্রার্থীর ‘এজেন্ট’ দুবারের সংসদ সদস্য

কুমিল্লা প্রতিনিধি
২৯ মে ২০২৪, ১৫:২৮আপডেট : ২৯ মে ২০২৪, ১৫:২৮

তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে সদ্য সাবেক এক সংসদ সদস্যকে এক চেয়ারম্যান প্রার্থীর এজেন্ট হিসেবে কাজ করতে দেখা গেছে। ওই সাবেক সংসদ সদস্যকে চেয়ারম্যান প্রার্থীর প্রধান এজেন্ট হয়ে নির্বাচনি এলাকায় প্রভাব খাটানোর অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (২৯ মে) নির্বাচনের দিন খোঁজ নিয়ে জানা গেছে, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টারের স্ত্রী চেয়ারম্যান প্রার্থী সাহিদা বেগমের (ঘোড়া) মেয়ে খাদিজা বিনতে রোশনের (দোয়াত কলম) প্রধান নির্বাচনি এজেন্ট হয়েছেন দেবিদ্বারের দুবারের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল। এই নিয়ে উপজেলাজুড়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।

স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অভিযোগ, বর্তমান এমপি আবুল কালাম আজাদের ছোট ভাই চেয়ারম্যান প্রার্থী মো. মামুনুর রশিদকে হারানোর জন্য তিনি নিজেই ওই প্রার্থীর প্রধান এজেন্ট হয়েছেন।

এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী মো. মামুনুর রশিদ মামুন (আনারস) বলেন, ‘সাবেক সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল দোয়াত কলম প্রতীকের প্রধান এজেন্ট হয়ে উপজেলায় ঘুরে বেড়াচ্ছেন। আমাকে ফেল করানোর জন্য তিনি প্রকাশ্যে কাজ করছেন। আমার নেতাকর্মীদের নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছেন। এ বিষয়ে আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’

অভিযোগের বিষয়ে জানতে রাজী মোহাম্মদ ফখরুলকে একাধিকবার ফোন ও খুদেবার্তা পাঠিয়েও কোনও বক্তব্য পাওয়া যায়নি।

কুমিল্লা জেলা অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, ‘একজন ভোটার হিসেবে যে কেউ তার পছন্দের প্রার্থীর নির্বাচনি এজেন্ট হতে পারেন। তা ছাড়া তিনি তো বর্তমান এমপি না।’

/কেএইচটি/
টাইমলাইন: উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সুপ্রিম কোর্ট বার নির্বাচন১১ হাজারের মধ্যে ভোট দিলেন ৪০৪৮ আইনজীবী
১০০ উপজেলা ও পৌরসভায় এনসিপির প্রার্থী ঘোষণা
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম