দুই ঘণ্টায় যশোরের শার্শা উপজেলার কোদলারহাট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট পড়েছে ৬৬টি, যার শতকরা হার ২ দশমিক ৫৬।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় এই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. আব্দুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য দিয়েছেন।
অন্যান্য কেন্দ্রের মতো শার্শা উপজেলার রঘুনাথপুর এলাকার ভোটকেন্দ্রে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। সকাল ১০টা নাগাদ এই কেন্দ্রে ৬৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন। কেন্দ্রে ভোট ভোটার ২৫৭৮, যার মধ্যে পুরুষ ভোটার ১৫৫০ এবং নারী ভোটারের সংখ্যা ১০২৮ জন।
প্রিসাইডিং অফিসার আব্দুর রহমান বলেন, সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। দুই ঘণ্টায় এই কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে ৬৬ জনের, যার শতকরা হার ২ দশমিক ৫৬ শতাংশ।
শার্শা উপজেলায় মোট ২ লাখ ৯৯ হাজার ১১১ জন ভোটারের মধ্যে পুরুষ ১ লাখ ৫০ হাজার ১৯৯ এবং নারী ১ লাখ ৪৮ হাজার ৯১০ জন।









