এমপি আনারের মরদেহের অপেক্ষায় পরিবার ও কর্মীরা

ঝিনাইদহ প্রতিনিধি
২৫ মে ২০২৪, ১৪:৫৩আপডেট : ২৫ মে ২০২৪, ১৪:৫৩

কলকাতায় খুন হওয়া ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনারের মরদেহের অপেক্ষায় দিন পার করছেন পরিবার, স্বজন ও কর্মীরা। হত্যার ঘটনা নিশ্চিত হওয়ার পর থেকেই নতুন নতুন ঘটনা সামনে আসছে প্রতিনিয়ত। এতে তাদের মাঝে উদ্বেগ-উৎকণ্ঠা আরও প্রতিমুহূর্তে বাড়ছে।

শুক্রবার এমপির মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন ও তার পরিবার (স্ত্রী) ঢাকা থেকে ফিরে আসার পর শনিবার (২৫ মে) সকাল থেকে আনোয়ারুল আজীম আনারের বাড়ির সামনে নেতাকর্মী-সমর্থক ও সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। এ সময় কেউ কাঁদছেন, কেউ-বা বিষণ্ন-হতাশ মুখে দাঁড়িয়ে রয়েছেন। তাদের সবাই সংসদ সদস্যের মরদেহের অপেক্ষায়।

এ ঘটনাকে কেন্দ্র করে উপজেলায় এখন পর্যন্ত কোনও রাজনৈতিক কর্মসূচি না থাকলেও আনারকন্যা ফিরে আসার দিন বিকালে বিশাল এক মানববন্ধন করেন। সেখানে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

ডরিন বলেন, ‘আমরা মরদেহের অপেক্ষায় আছি। কবে, কী হবে—তা কিছুই জানি না।’

কালীগঞ্জ পৌর মেয়র আশরাফুর আলম আশরাফ বলেন, ‘এমপি আনার কালীগঞ্জ উপজেলার রাজনীতির প্রাণপুরুষ ছিলেন। তার এমন নির্মম হত্যাকাণ্ডে আমার সবাই বিস্মিত হয়েছি। তবে যেকোনও মূল্যে আমরা তার মরদেহ চাই।’

উল্লেখ্য, গত ১২ মে চিকিৎসার জন্য দর্শনা সীমান্ত দিয়ে ভারতের পশ্চিমবঙ্গে যান এমপি আনোয়ারুল আজীম আনার। এরপর ১৬ মে থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন তিনি। বুধবার (২২ মে) তার হত্যার খবর শোনার পর পুরো কালীগঞ্জ উপজেলাজুড়ে চলছে শোকের মাতম। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও তার মরদেহ উদ্ধার করতে পারেনি ভারতীয় পুলিশ। মরদেহ খুঁজে পেতে চলছে জোর তল্লাশি।

/কেএইচটি/
টাইমলাইন: ভারতে এমপি আনোয়ারুল আজীম নিহত
সম্পর্কিত
আনার হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ফের পিছিয়েছে
কুষ্টিয়ায় গ্যারেজে মিললো সাবেক এমপি আনারের কোটি টাকার গাড়ি
আনার হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছালো
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি