খুলনায় দুর্যোগকবলিত সাড়ে ৪ লাখ মানুষ

খুলনা প্রতিনিধি
২৭ মে ২০২৪, ১৫:২৪আপডেট : ২৭ মে ২০২৪, ১৬:৩৫

ঘূর্ণিঝড় রিমালের আঘাতে খুলনার বটিয়াঘাটায় একজন মারা গেছেন। খুলনা ও বাগেরহাটে ৩০ হাজার ঘরবাড়ি সম্পূর্ণ ও ৯১ হাজার ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। খুলনার ৪ লাখ ৫২ হাজার লোক দুর্যোগকবলিত হয়েছে। খুলনা ও বাগেরহাটে ২ লক্ষাধিক মানুষ আশ্রয়কেন্দ্রে রয়েছে।

খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক মো. নাজমুল হুসাইন খান বলেন, ‘রবিবার (২৬ মে) রাতে আশ্রয়কেন্দ্রে অবস্থান নেওয়ার পর সোমবার (২৭ মে) সকালে বটিয়াঘাটার বাসায় ফিরে যান লাল চাঁদ মোড়ল (৩৬)। এরপর তিনি গাছ চাপা পড়ে মারা যান। এখনও খুলনার দাকোপ, কয়রা, পাইকগাছা ও বটিয়াঘাটায় ১ লাখ ৩৪ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে রয়েছে। খুলনার ৪ লাখ ৫২ হাজার মানুষ দুর্যোগকবলিত হয়েছে। ২০ হাজার ৭০০ ঘর সম্পূর্ণ ও ৫৬ হাজার ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।’

বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন বলেন, ‘জেলার ১০ হাজার ঘর সম্পূর্ণ ও ৩৫ হাজার আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। মোড়েলগঞ্জ পৌরসভা, জয়মনির ঘোল ও জিওধরা পানিতে প্লাবিত হয়েছে। তিনটি স্থানে বেড়িবাঁধ ভেঙে গেছে। মোংলা, শরণখোলা, মোড়েলগঞ্জ ও বাগেরহাট সদরের ৭০ হাজার মানুষ এখনও আশ্রয়কেন্দ্রে রয়েছে। রামপাল ও মোংলায় চিংড়িঘের ভেসে গেছে।’

সাতক্ষীরা জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির বলেন, ‘সাতক্ষীরায় কোথাও বাঁধ ভাঙেনি। আশ্রয়কেন্দ্রে অবস্থান নেয় ৪০ হাজার মানুষ। ৮০০ কাঁচাঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।’

পানি উন্নয়ন বোর্ড খুলনার নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল আলম বলেন, ‘রিমালের কবলে পড়ে খুলনায় ৩৮টি পয়েন্টে বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়রা ও দাকোপের ৪টি পয়েন্ট ভেঙেছে। এসব পয়েন্ট হলো দাকোপের বটবুনিয়া, খলিশা ও কামিনিবাসিয়া এবং কয়রার দশহালিয়া। খুলনায় সাড়ে ৪ কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে।’

/কেএইচটি/এমওএফ/
টাইমলাইন: ঘূর্ণিঝড় রিমাল
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান